মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে নয়, বাস্তবে কার্যকর করার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে নয়, বাস্তবে কার্যকর করার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি, সমন্বিত পরিকল্পনা ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, সে জন্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে। দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক।’

দুর্যোগ ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণকে অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে কার্যকর উদ্যোগ ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি।

রাষ্ট্রপতি দেশের অন্যতম উদীয়মান ঝুঁকি হিসেবে ভূমিকম্পের কথা উল্লেখ করেন। তিনি বলেন, নগর এলাকায় ভবন নির্মাণবিধি যথাযথভাবে প্রয়োগ না করায় ভূমিকম্পের ঝুঁকি আরও বাড়ছে।

এ সময় দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা ও কার্যক্রমে নারী, শিশু, প্রবীণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। দুর্যোগের ঝুঁকি কমাতে পরিকল্পিত উদ্যোগ, কার্যকর প্রস্তুতি ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দেন তিনি।

আরও

রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা

জাতীয়

রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা

রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে (রুয়াপ) আবাসিক পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রকল্পের বিভিন্ন স্থানে...

২০২৬-১০-১০ ১২:১৭

দারিদ্র্য বিমোচনে বিশ্বে অনুসরণযোগ্য মডেল হতে পারে বাংলাদেশ: রাশেদ তিতুমীর

জাতীয়

দারিদ্র্য বিমোচনে বিশ্বে অনুসরণযোগ্য মডেল হতে পারে বাংলাদেশ: রাশেদ তিতুমীর

বৈদেশিক কর্মসংস্থান, তৈরি পোশাকশিল্পে নারীর অংশগ্রহণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে দারিদ্র্য বিমোচন...

২০২৬-১০-০৯ ২১:২৬

মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহ্বান রাষ্ট্রপতির

মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরু...

২০২৬-১০-০৯ ২১:২১

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানে সহায়তা করবে সরকার: মাহ্‌দী আমিন

জাতীয়

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানে সহায়তা করবে সরকার: মাহ্‌দী আমিন

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে সরকার কাজ করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উ...

২০২৬-১০-০৯ ২১:১০