বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান

ডিসেম্বরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের 'অপতৎপরতা' কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। আজ বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, আইন অনুযায়ী নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।

তিনি বলেন, "যাদেরকে আইন দ্বারা বারিত করা হয়েছে, আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, এরকম কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড তো আমরা দেশে চালাতে দেব না। এ ব্যাপারে আমাদের অত্যন্ত কঠোর অবস্থান এবং আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"

শফিকুল ইসলাম বলেন, "দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় যারা বসবাস করেন, তাদের জানমালের নিরাপত্তা বিধান করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট, সজাগ রয়েছি। আমরা যেকোনো অপতৎপরতা রুখে দেব।"

ডিবিপ্রধান জানান, কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও চলবে। 'রাকিবুলের ভাইরাল অডিওর সত্যতা মিলেছে'

এদিকে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের ভাইরাল হওয়া অডিওর বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, অডিওটির সত্যতা পাওয়া গেছে। তবে ওই অডিওর মাধ্যমে কোনো তথ্য পাচার করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। ডিবিপ্রধান বলেন, তথ্য পাচারের অভিযোগের বিষয়টি তদন্তাধীন। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও

সচিব পদায়নে ঘুষের অভিযোগ থেকে সাবরেজিস্ট্রার বদলিতে লটারি

জাতীয়

সচিব পদায়নে ঘুষের অভিযোগ থেকে সাবরেজিস্ট্রার বদলিতে লটারি

সরকারি কর্মকর্তাদের বদলি ও পদায়নকে ঘিরে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মধ্যে সাবরেজিস্ট্রারদের বদলিতে প্রথমবারের...

২০২৬-১০-০৬ ১৭:০২

ভিসা আবেদনে সামাজিক মাধ্যমের তথ্য নিয়ে সতর্কতা

জাতীয়

ভিসা আবেদনে সামাজিক মাধ্যমের তথ্য নিয়ে সতর্কতা

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না...

২০২৬-১০-০৬ ১৬:০৭

শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: মাহদী আমিন

জাতীয়

শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: মাহদী আমিন

শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানম...

২০২৬-১০-০৬ ১৫:৫৩

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে: মন্ত্রী

জাতীয়

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে: মন্ত্রী

মৎস্য খাতের গুরুত্ব বিবেচনায় এ খাতে আরও বেশি বরাদ্দ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম...

২০২৬-১০-০৬ ১৫:৪৭

ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য আইভ্যাকের নতুন নির্দেশনা

জাতীয়

ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য আইভ্যাকের নতুন নির্দেশনা

ভারতীয় ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নির্দেশনা অন...

২০২৬-১০-০৬ ১৫:৪১