সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

ফিচার-লাইফস্টাইল

ধূমপানে পুরুষের চেয়ে নারীদের ক্ষতি বেশি, বাড়ছে বন্ধ্যাত্বের ঝুঁকি

ধূমপানে পুরুষের চেয়ে নারীদের ক্ষতি বেশি, বাড়ছে বন্ধ্যাত্বের ঝুঁকি

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-এটি সবারই জানা। তবে সম্প্রতি বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, পুরুষদের মধ্যে ধূমপানের হার কিছুটা কমলেও নারীদের ক্ষেত্রে এই প্রবণতা বাড়ছে। বিষয়টি উদ্বেগজনক কারণ ধূমপানে নারীদের শরীরে ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে বেশি।

গবেষণায় দেখা গেছে, ধূমপায়ী নারীদের ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি ধূমপায়ী পুরুষদের তুলনায় অনেক বেশি। এমনকি যারা ধূমপান করেন না, সেইসব নারীদের তুলনায় ধূমপায়ী নারীদের স্বাস্থ্যের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়।

আধুনিক বা স্মার্ট দেখানোর চেষ্টা অথবা সামাজিক পরিচয়ের অংশ হিসেবে অনেকের কাছে ধূমপান বর্তমান সময়ের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আবার অনেকেই মানসিক চাপ কমানোর অজুহাতে সিগারেটের পান করে থাকেন। এছাড়া বন্ধুবান্ধব ও পারিপার্শ্বিক পরিবেশও এই আসক্তির পেছনে বড় ভূমিকা রাখে।

ফুসফুস ছাড়াও ধূমপানের প্রভাব পড়ে ত্বকের ওপর। নিয়মিত ধূমপানের অভ্যাসে চামড়া শুষ্ক হয়ে যায় এবং দ্রুত বলিরেখা ও বয়সের ছাপ ফুটে ওঠে। এছাড়া দাঁত ও মাড়ির সমস্যাসহ মুখের স্বাস্থ্যের চরম অবনতি ঘটে।

মানসিক স্বাস্থ্যের ওপরও এর নেতিবাচক প্রভাব রয়েছে। বিভিন্ন গবেষণায় ধূমপানের সঙ্গে উদ্বেগ ও অবসাদের সরাসরি সম্পর্ক পাওয়া গেছে। পাশাপাশি হাড়ের ঘনত্ব কমে গিয়ে অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ে, যার ফলে সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

সবচেয়ে গুরুতর প্রভাব পড়ে প্রজনন ক্ষমতার ওপর। ধূমপান নারীদের ফার্টিলিটি বা সন্তান ধারণের ক্ষমতা কমিয়ে দেয়। এছাড়া গর্ভপাত, অকাল প্রসব বা মৃত সন্তান জন্ম দেওয়ার মতো জটিল সমস্যার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

সাময়িক এই অভ্যাস দীর্ঘমেয়াদে জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই নিজের শরীর, ভবিষ্যৎ ও মাতৃত্বের সুরক্ষায় এখনই সচেতন হওয়া জরুরি। ধূমপান কোনো আভিজাত্য নয়, বরং এটি শরীর ধ্বংসের হাতিয়ার। তাই সুস্থ জীবনের জন্য এই অভ্যাস ত্যাগ করা উচিত।

আরও

হৃদরোগের কয়েক মাস আগেই শরীর আপনাকে যেভাবে সতর্ক করে

ফিচার-লাইফস্টাইল

হৃদরোগের কয়েক মাস আগেই শরীর আপনাকে যেভাবে সতর্ক করে

বেশিরভাগ মানুষ রক্ত ​​পরীক্ষার জন্য অপেক্ষা করে, যা তাদের বলে দেয় যে কিছু একটা সমস্যা হয়েছে। কিন্তু শরীর খুব কমই সেভাব...

২০২৬-০৪-১৪ ০০:০৬

পহেলা বৈশাখ: সংস্কৃতি নাকি শরিয়তের প্রশ্ন? ইসলামের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ

ফিচার-লাইফস্টাইল

পহেলা বৈশাখ: সংস্কৃতি নাকি শরিয়তের প্রশ্ন? ইসলামের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ

বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। তবে একজন সচেতন মুসলিমের কাছে প্রশ্ন থেকে যায়...

২০২৬-০৪-১৩ ২১:৫১

কিডনিতে পাথর প্রতিরোধে কী খাবেন, কী খাবেন না

ফিচার-লাইফস্টাইল

কিডনিতে পাথর প্রতিরোধে কী খাবেন, কী খাবেন না

কিডনিতে পাথর একটি বেশ পরিচিত সমস্যা যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে। কিডনিতে পাথর হওয়ার বিভিন্ন কারণ থাকলে...

২০২৬-০৪-১২ ২২:৩৫