শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঢাকায় ২৪ পশুর হাট, আফতাবনগর অনিশ্চিত

ঢাকায় ২৪ পশুর হাট, আফতাবনগর অনিশ্চিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৪টি অস্থায়ী পশুর হাট বসানোর পরিকল্পনা করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। ইতোমধ্যে উত্তর সিটি ১২টি হাটের জন্য দরপত্র আহ্বান করেছে, আর দক্ষিণ সিটি আরও ১২টি স্থানের ইজারার প্রস্তুতি নিচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। ঈদকে কেন্দ্র করে রাজধানীতে পাঁচ দিনব্যাপী পশুর হাট বসবে। পাশাপাশি ডিএনসিসির গাবতলী এবং ডিএসসিসির সারুলিয়া স্থায়ী হাটেও কোরবানির পশু বিক্রি হবে।

তবে আফতাবনগরে হাট বসানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সীমানা জটিলতা, আবাসিক এলাকার পরিবেশ ও জনদুর্ভোগের আশঙ্কায় গত বছরের মতো এবারও সেখানে হাট বসানোর সিদ্ধান্ত ঝুলে আছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১২টি অস্থায়ী হাটের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করেছে। হাটগুলোর মধ্যে রয়েছে খিলক্ষেত, মিরপুর, উত্তরা, বাড্ডা, মোহাম্মদপুর, বাউনিয়া ও ভাটারা এলাকার বিভিন্ন খালি জায়গা।

দরপত্রে সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়া হবে এবং ইজারামূল্যের ১০ শতাংশ পরিচ্ছন্ন ফি দিতে হবে বলে জানানো হয়েছে। শিডিউল বিক্রি শেষ হবে ২৬ এপ্রিল এবং ২৭ এপ্রিল দরপত্র খোলা হবে।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) উত্তর শাহজাহানপুর, পোস্তগোলা, ধোলাইখাল, কামরাঙ্গীরচরসহ বিভিন্ন এলাকায় ১২টি অস্থায়ী হাট বসানোর পরিকল্পনা নিয়েছে। চলতি সপ্তাহেই দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা জানান, জনচাহিদা অনুযায়ী যত বেশি সম্ভব হাট বসানোর পরিকল্পনা রয়েছে, তবে চূড়ান্ত তালিকা এখনও প্রস্তুত হয়নি।

আরও

বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করতে চেষ্টা চলছ: আফরোজা খানম

জাতীয়

বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করতে চেষ্টা চলছ: আফরোজা খানম

মন্ত্রণালয়ের বিভিন্নখাতে সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, তার ম...

২০২৬-০৮-১৪ ২৩:১০

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’

জাতীয়

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজ...

২০২৬-০৮-১৪ ১৩:১৩

সাদা মনের আদর্শবান শিক্ষক যখন জাতির অভিভাবক

জাতীয়

সাদা মনের আদর্শবান শিক্ষক যখন জাতির অভিভাবক

মহামান্য রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি। এই পদ যিনি অলংকৃত করবেন তিনি হবেন সকল বিতর্কের ঊর্ধ্বে। তার ব্যক্ত...

২০২৬-০৮-১৪ ১১:৩৮

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জাতীয়

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খন্ড ও তৎসংল...

২০২৬-০৮-১৪ ১১:০৭

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

সরকারের সমালোচনা করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সরকারের...

২০২৬-০৮-১৪ ১১:০৬

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

জাতীয়

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৬ থেকে ৩০ আগস্ট সারা দেশে পালিত হবে জ...

২০২৬-০৮-১৩ ১৯:১৩