মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

দেশ একজন দূরদর্শী সাংবাদিককে হারাল : অনলাইন এডিটরস ফোরাম

দেশ একজন দূরদর্শী সাংবাদিককে হারাল : অনলাইন এডিটরস ফোরাম

 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও দেশের অনলাইন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে অনলাইন এডিটরস ফোরাম।

 

শুক্রবার (২ অক্টোবর) রাতে এক শোকবার্তায় ফোরামের আহ্বায়ক শরীফুজ্জামান পিন্টু ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ এ শোক জানান।

শোকবার্তায় বলা হয়, দেশের অনলাইন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকালে অনলাইন এডিটরস ফোরাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের একজন প্রথিতযশা ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রিন্ট, সম্প্রচার ও ডিজিটাল- সাংবাদিকতার তিনটি মাধ্যমেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে তার পেশাগত অভিজ্ঞতা ও অবদান ছিল উল্লেখযোগ্য।

২০০৬ সালে তার নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশ, পেশাগত উৎকর্ষ এবং সার্বক্ষণিক সংবাদ প্রকাশের ধারাকে সুসংহত করার ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। এর আগে তিনি দেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের বিবিসিতে সাংবাদিকতা করেছেন। দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে তিনি বাংলাদেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

 

শোকবার্তায় আরও বলা হয়, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু বাংলাদেশের গণমাধ্যম অঙ্গন একজন অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও দূরদর্শী সাংবাদিককে হারাল। বিশেষ করে দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। অনলাইন এডিটরস ফোরাম তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

উল্লেখ্য, ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়। পরে স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

আরও

মানুষ নেই, তবু বাড়ির পর বাড়ি—ক্ষতিপূরণের আশায় গড়ে ওঠা এক ভূতুড়ে শহর

অন্যান্য

মানুষ নেই, তবু বাড়ির পর বাড়ি—ক্ষতিপূরণের আশায় গড়ে ওঠা এক ভূতুড়ে শহর

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির পাশ দিয়ে গেলে চোখে পড়বে অদ্ভুত এক দৃশ্য। সারি সারি দোতলা-তিনতলা ভবন দাঁড়িয়ে আ...

২০২৬-১১-১৬ ১৮:৩৩

নতুন ধানের গন্ধ আছে, নেই নবান্নের সেই উৎসব

অন্যান্য

নতুন ধানের গন্ধ আছে, নেই নবান্নের সেই উৎসব

হেমন্ত এলেই একসময় গ্রামবাংলার বাতাসে ভেসে বেড়াত নতুন ধানের ঘ্রাণ। মাঠজুড়ে সোনালি ফসল, কৃষকের মুখে হাসি, উঠানে ধান মাড়াইয়...

২০২৬-১১-১৬ ১৮:১৪

বলকান থেকে সুইস আল্পস, নদীর টানে ইউরোপের পথে

অন্যান্য

বলকান থেকে সুইস আল্পস, নদীর টানে ইউরোপের পথে

ইউরোপের এক শহর থেকে আরেক শহরে যাত্রা মানে শুধু দূরত্ব পেরোনো নয়, কখনো কখনো ইতিহাস, সংস্কৃতি আর জীবনযাপনের ভিন্ন ভিন্ন রূ...

২০২৬-১১-১৫ ১০:৪৭

জুমার নামাজে দাঁড়ানো অবস্থায় জুতা চুরি হচ্ছে, কী করবেন?

অন্যান্য

জুমার নামাজে দাঁড়ানো অবস্থায় জুতা চুরি হচ্ছে, কী করবেন?

জুমার নামাজ চলছে। মুসল্লিরা সবাই দাঁড়িয়ে কিংবা রুকু-সিজদায় ব্যস্ত। এমন সময় কারও চোখে পড়ল, মসজিদের বাইরে রাখা তাঁর জুতা ন...

২০২৬-১১-১৩ ০৯:২৯