রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

দীর্ঘ বিরতি কাটিয়ে বাংলাদেশে অস্ট্রেলিয়ার সাদা বলের লড়াই

দীর্ঘ বিরতি কাটিয়ে বাংলাদেশে অস্ট্রেলিয়ার সাদা বলের লড়াই

দীর্ঘ ১৫ বছর পর আবারও বাংলাদেশ সফরে এসে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আগামী জুনে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারী দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগে খসড়া সূচি প্রকাশ করলেও এবার সেটি চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

চূড়ান্ত সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু নির্ধারণ করা হয়েছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

আগের সূচিতে ৫ জুন ওয়ানডে সিরিজ শুরুর কথা থাকলেও নতুন সূচিতে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ জুন। পরবর্তী দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন মিরপুরে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামে।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার সর্বশেষ ওয়ানডে সিরিজ হয়েছিল ২০১১ সালে, যেখানে ৩-০ ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া। ওই সিরিজে সেঞ্চুরি করেছিলেন শেন ওয়াটসন ও মাইকেল হাসি, আর অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন মাইকেল ক্লার্ক।

এরপর ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। সেই সিরিজে অভিষেকেই হ্যাটট্রিক করেছিলেন নাথান এলিস।

এবারের সফরটি সম্প্রচার দিক থেকেও গুরুত্বপূর্ণ। নতুন সম্প্রচার চুক্তির ফলে ২০১১ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত কোনো পুরুষদের দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজ অস্ট্রেলিয়াতেও সরাসরি সম্প্রচার করা হবে।

দীর্ঘ বিরতির পর ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়ার এই সফর ঘিরে ক্রিকেটভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

সফরসূচি

ওয়ানডে সিরিজ (ঢাকা)

প্রথম ওয়ানডে: ৯ জুন ২০২৬
দ্বিতীয় ওয়ানডে: ১১ জুন ২০২৬
তৃতীয় ওয়ানডে: ১৪ জুন ২০২৬

টি-টোয়েন্টি সিরিজ (চট্টগ্রাম)

প্রথম টি-টোয়েন্টি: ১৭ জুন ২০২৬
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৯ জুন ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি: ২১ জুন ২০২৬

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০