শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

চ্যাট মুছে ফেলার সুবিধা আনতে পারে অ্যাপল

চ্যাট মুছে ফেলার সুবিধা আনতে পারে অ্যাপল

অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরিতে বড় পরিবর্তন আসতে পারে। নতুন সংস্করণে চ্যাট স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুবিধা যুক্ত হতে পারে বলে জানা গেছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিরিকে আরও ব্যক্তিগত তথ্য সুরক্ষাকেন্দ্রিক হিসেবে উপস্থাপন করতে চায় অ্যাপল।

আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসিতে নতুন সিরি উন্মোচনের পরিকল্পনা রয়েছে। প্রযুক্তিবিষয়ক সাংবাদিক মার্ক গারম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সিরিতে গোপনীয়তা বা প্রাইভেসিকে বড় গুরুত্ব দেবে অ্যাপল।

নতুন এই সিরি সংস্করণকে ঘিরে প্রযুক্তি বিশ্বে আগ্রহ তৈরি হয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে অ্যাপলকে কিছুটা পিছিয়ে পড়া প্রতিষ্ঠান হিসেবেই দেখা হচ্ছিল। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, গুগলের জেমিনি বা মাইক্রোসফটের এআই সেবাগুলোর তুলনায় অ্যাপলের উপস্থিতি ছিল তুলনামূলক কম দৃশ্যমান। তাই নতুন সিরিকে অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল প্রথমবারের মতো আলাদা একটি সিরি অ্যাপ চালু করতে পারে। এটি গুগলের জেমিনি প্রযুক্তিচালিত হতে পারে এবং ব্যবহারকারীরা চ্যাটবটের মতো অভিজ্ঞতা পাবেন। অর্থাৎ ব্যবহারকারীরা প্রশ্ন করলে সিরি আরও স্বাভাবিক ভাষায় উত্তর দিতে পারবে এবং দীর্ঘ কথোপকথন চালিয়ে যেতে সক্ষম হবে।

তবে অ্যাপল চেষ্টা করছে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় নিজেদের আলাদা হিসেবে তুলে ধরতে। বিশেষ করে ব্যবহারকারীর তথ্য সুরক্ষার বিষয়টি সামনে আনতে চায় প্রতিষ্ঠানটি।

নতুন সিরিতে এমন একটি সুবিধা থাকতে পারে যেখানে ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট সময় পর চ্যাট স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এই ফিচার অনেকটা আইফোনের মেসেজেস অ্যাপের মতো কাজ করবে। ব্যবহারকারী ৩০ দিন, এক বছর বা অনির্দিষ্ট সময় পর্যন্ত চ্যাট সংরক্ষণের অপশন বেছে নিতে পারবেন।

বিশ্লেষকদের মতে, এ ধরনের ফিচার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিয়ে উদ্বেগ কিছুটা কমাতে পারে। কারণ বর্তমানে অনেক এআই সেবাই ব্যবহারকারীর কথোপকথন দীর্ঘ সময় সংরক্ষণ করে থাকে। এসব তথ্য ভবিষ্যতে এআই মডেল উন্নয়নের কাজেও ব্যবহার করা হয়।

আরও

বাংলা ভাষায় কথা বলবে এআই, বদলে যেতে পারে সরকারি সেবাও

প্রযুক্তি

বাংলা ভাষায় কথা বলবে এআই, বদলে যেতে পারে সরকারি সেবাও

নিজের ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলা, সরকারি সেবার তথ্য জানা কিংবা জটিল দাপ্তরিক নথি বুঝে নেওয়া—সবই হতে পারে আ...

২০২৬-১১-১৩ ০৮:৫৫

মনের না বলা কথার সঙ্গী ‘মন তরঙ্গ’

প্রযুক্তি

প্রযুক্তিতে মানসিক স্বাস্থ্যসেবার নতুন উদ্যোগ মনের না বলা কথার সঙ্গী ‘মন তরঙ্গ’

কিছু কষ্ট থাকে, যা কাউকে বলা যায় না। হাসিমুখের আড়ালে জমে থাকে উদ্বেগ, একাকিত্ব, হতাশা কিংবা ভবিষ্যৎ নিয়ে অজস্র দুশ্চিন্ত...

২০২৬-১১-১২ ১৯:২০

১৩ নভেম্বর বাংলাদেশে আসছে পাবজি মোবাইল ফ্ল্যাশ

প্রযুক্তি

১৩ নভেম্বর বাংলাদেশে আসছে পাবজি মোবাইল ফ্ল্যাশ

কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাংলাদেশে আসছে পাবজি মোবাইলের নতুন সংস্করণ ‘পাবজি মোবাইল ফ্...

২০২৬-১১-১২ ১৯:০৭

ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা

প্রযুক্তি

ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের নীতিমালা, ঘৃণাত্মক বক্তব্য ও ভুল তথ্য নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য...

২০২৬-০৯-২৭ ১৩:১১