সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চট্টগ্রামে যৌথ অভিযানে ইয়াবা-অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামে যৌথ অভিযানে ইয়াবা-অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপউপজেলা সন্দ্বীপে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৪৪৫ পিস ইয়াবা এবং দেশীয় অস্ত্রসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আকবর হাট এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে কোস্টগার্ড স্টেশন সন্দ্বীপ, আউটপোস্ট সারিকাইত এবং স্থানীয় থানা-পুলিশের একটি যৌথ দল আকবর হাট এলাকার এক সন্দেহভাজন বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বাড়িটি থেকে প্রায় ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৪৫ পিস ইয়াবা, দুটি দেশীয় তৈরি অস্ত্র, এক রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড রাবার বুলেট, একটি রকেট সিগন্যাল এবং একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও

গাইবান্ধায় বিক্ষোভের মুখে ২১১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বিক্ষোভের মুখে ২১১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা সাদুল্যপুর উপজেলায় অবৈধভাবে মজুদ ২১১ বস্তা সার জব্দ করেছেন উপজেলা প্রশাসন। এর সাথে এ ঘটনায় জড়িত খুচরা সার ব...

২০২৬-০৮-৩০ ২৩:২৩

বাজারের নাম নিয়ে দুই গ্রামে সংঘর্ষ, আহত ৩০

সারা দেশ

বাজারের নাম নিয়ে দুই গ্রামে সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাও...

২০২৬-০৮-৩০ ২৩:২২

খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান

সারা দেশ

খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান

খুলনায় অর্থাভাবে চিকিৎসা থমকে যাওয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের পাশে...

২০২৬-০৮-৩০ ২১:৪৬

কমলগঞ্জে ১৬ বছরের কিশোরী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে দেখা যাওয়ার দাবি

সারা দেশ

কমলগঞ্জে ১৬ বছরের কিশোরী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে দেখা যাওয়ার দাবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রাম থেকে মোছা. শিমলা আক্তার (১৬) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত...

২০২৬-০৮-৩০ ২১:১২

কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণে টিআইবির উদ্বেগ

সারা দেশ

কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণে টিআইবির উদ্বেগ

কক্সবাজারের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) সুগন্ধা-কলাতলী সৈকতের বালিয়াড়ি ভরাট করে সড়ক ও শহর রক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগে গ...

২০২৬-০৮-৩০ ২০:৩৯

ইনসাফ প্রতিষ্ঠার জন্যই নবী-রাসুল ও কিতাব পাঠানো হয়েছে: গোলাম পরওয়ার

সারা দেশ

ইনসাফ প্রতিষ্ঠার জন্যই নবী-রাসুল ও কিতাব পাঠানো হয়েছে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পৃথিবীতে নবী-রাসুলদের আগমন, আসমানি কিত...

২০২৬-০৮-৩০ ২০:২৭