সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ

বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল বরযাত্রীদের মাইক্রোবাস। পথে গাড়িটির গতিরোধ করে হামলা ও ভাঙচুরের পর নববধূকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এ সময় বর ও বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (৩০ আগস্ট) রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয় রোববার। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ তামান্নাকে নিয়ে বর, স্বজন ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পথে মাইক্রোবাসটি জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তারা মাইক্রোবাসে হামলা ও ভাঙচুর চালান। পরে নববধূ তামান্না আক্তারকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ওই যুবকেরা হামলা চালান। হঠাৎ এ ঘটনায় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কনের পরিবারের বরাত দিয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মিয়াদ নামের এক যুবক দীর্ঘদিন ধরে তামান্না আক্তারকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।

ওসি বলেন, ঘটনার পর বরের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও

গাইবান্ধায় বিক্ষোভের মুখে ২১১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বিক্ষোভের মুখে ২১১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা সাদুল্যপুর উপজেলায় অবৈধভাবে মজুদ ২১১ বস্তা সার জব্দ করেছেন উপজেলা প্রশাসন। এর সাথে এ ঘটনায় জড়িত খুচরা সার ব...

২০২৬-০৮-৩০ ২৩:২৩

বাজারের নাম নিয়ে দুই গ্রামে সংঘর্ষ, আহত ৩০

সারা দেশ

বাজারের নাম নিয়ে দুই গ্রামে সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাও...

২০২৬-০৮-৩০ ২৩:২২

খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান

সারা দেশ

খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান

খুলনায় অর্থাভাবে চিকিৎসা থমকে যাওয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের পাশে...

২০২৬-০৮-৩০ ২১:৪৬

কমলগঞ্জে ১৬ বছরের কিশোরী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে দেখা যাওয়ার দাবি

সারা দেশ

কমলগঞ্জে ১৬ বছরের কিশোরী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে দেখা যাওয়ার দাবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রাম থেকে মোছা. শিমলা আক্তার (১৬) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত...

২০২৬-০৮-৩০ ২১:১২

কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণে টিআইবির উদ্বেগ

সারা দেশ

কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণে টিআইবির উদ্বেগ

কক্সবাজারের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) সুগন্ধা-কলাতলী সৈকতের বালিয়াড়ি ভরাট করে সড়ক ও শহর রক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগে গ...

২০২৬-০৮-৩০ ২০:৩৯

ইনসাফ প্রতিষ্ঠার জন্যই নবী-রাসুল ও কিতাব পাঠানো হয়েছে: গোলাম পরওয়ার

সারা দেশ

ইনসাফ প্রতিষ্ঠার জন্যই নবী-রাসুল ও কিতাব পাঠানো হয়েছে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পৃথিবীতে নবী-রাসুলদের আগমন, আসমানি কিত...

২০২৬-০৮-৩০ ২০:২৭