শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় বিক্ষোভের মুখে ২১১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় বিক্ষোভের মুখে ২১১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা সাদুল্যপুর উপজেলায় অবৈধভাবে মজুদ ২১১ বস্তা সার জব্দ করেছেন উপজেলা প্রশাসন। এর সাথে এ ঘটনায় জড়িত খুচরা সার ব্যবসায়ী শ্রী মিথুন চন্দ্র বর্মনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত।

রোববার ( ৩০ আগস্ট) দুপুরের দিকে জব্দ করা ওইসব সার উপজেলার কামারপাড়া বাজার থেকে প্রশাসনের কার্যালয়ে আনা হয়েছে ।

জব্দ করা সারের মধ্যে- ইউরিয়া ৯৪ বস্তা,ডিএপি ১৯ বস্তা, টিএসপি ১৭ বস্তা, জিপসাম ৬৮ বস্তা, ও পটাশ ১৩ বস্তা রয়েছে।

এলাকাবাসী জানায়, শনিবার (২৯ আগস্ট) উপজেলার কামারপাড়া বাজারের মিঠুন চন্দ্র বর্মনের দোকান থেকে ১৪ বস্তা আর ভ্যান যোগে সুন্দরগঞ্জের উপজেলার দিকে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয়রা টের পেয়ে প্রশাসনের খবর দেয়। এরপর মিথুন চন্দ্র বর্মনের গুদামে আরো সার মজুদ আছে বলে এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এর প্রেক্ষিতে প্রশাসনের লোকজন এসে ২১১ বস্তা সার জব্দ করেন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, এমন মৌসুমে সাড়ে চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ নিয়ে অনেকেই সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন। তাই অবৈধ মজুমদারের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তারা।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাতের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য বলেন, বিভিন্ন ধরনের ২১১ বস্তা সার জব্দ সহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সারগুলো প্রশাসনের হেফাজতে রয়েছে। ওই সারগুলো সরকারি দামে কৃষকের কাছে বিতরণ করা হবে বলে জানান তিনি।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২