সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাবস্টেশন প্রকল্পে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৪ জন গ্রেপ্তার

সাবস্টেশন প্রকল্পে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৪ জন গ্রেপ্তার

পল্লী বিদ্যুতের ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম শেখ (৫২) সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সকালে সালামকে ঢাকা থেকে এবং অপর তিনজনকে পিরোজপুরের কদমতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী পিরোজপুর শহরের কুমারখালী এলাকার মো. জাকির হোসেন করা মামলায় তাদের গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।

গ্রেফতারকৃতরা বাকি ৩ জন হলেন কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ (২৭), ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু শেখ (৩২) এবং ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুল।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, কদমতলা গ্রামে নির্মাণাধীন বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বালু ভরাটের কাজের চুক্তি করেন জাকির হোসেন। ১৩ আগস্ট থেকে তিনি সেখানে বালু ফেলার কাজ শুরু করেন। 

কাজ শুরুর পর সালাম শেখ ঠিকাদার জাকিরকে তার সঙ্গে অংশীদার করার জন্য চাপ দেয়। এতে রাজি না হলে প্রতি সিএফটি বালু ফেলার জন্য এক টাকা করে জাকিরের কাছে চাঁদা দাবি করে সালাম। 

জাকির এতে রাজি না হওয়ায়, সালাম শেখ ও তার সহযোগীরা কদমতলা থেকে ঘ্যানসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার বালু পরিবহনের পাইপ ক্ষতিগ্রস্ত করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে জাকিরের আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় রোববার সালাম শেখসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করেন জাকির হোসেন। পরে পুলিশ সালাম শেখকে ঢাকা থেকে এবং অভিযুক্ত আরও তিনজনকে পিরোজপুরের কদমতলা এলাকা থেকে গ্রেফতার করে।

শরিফুল ইসলাম আরও জানান, একটি চাঁদাবাজির মামলায় সালাম শেখকে ঢাকা থেকে এবং অপর তিনজনকে পিরোজপুরের কদমতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও

কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণে টিআইবির উদ্বেগ

সারা দেশ

কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণে টিআইবির উদ্বেগ

কক্সবাজারের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) সুগন্ধা-কলাতলী সৈকতের বালিয়াড়ি ভরাট করে সড়ক ও শহর রক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগে গ...

২০২৬-০৮-৩০ ২০:৩৯

ইনসাফ প্রতিষ্ঠার জন্যই নবী-রাসুল ও কিতাব পাঠানো হয়েছে: গোলাম পরওয়ার

সারা দেশ

ইনসাফ প্রতিষ্ঠার জন্যই নবী-রাসুল ও কিতাব পাঠানো হয়েছে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পৃথিবীতে নবী-রাসুলদের আগমন, আসমানি কিত...

২০২৬-০৮-৩০ ২০:২৭

আদিতমারীতে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি

সারা দেশ

আদিতমারীতে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি

লালমনিরহাটের আদিতমারীতে খাবারে চেতনানাশক মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ বাড়ির সর্বস্য লুটের...

২০২৬-০৮-৩০ ২০:২৫

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, বাসাইলে যুবকের ৬ মাসের কারাদণ্ড

সারা দেশ

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, বাসাইলে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শরীরে স্পর্শের চেষ্টা করার অভিযোগে নিহাদ (২১) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ...

২০২৬-০৮-৩০ ২০:২২

ফরিদপুরে চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, স্থানীয়দের উপস্থিতিতে বিয়ে

সারা দেশ

ফরিদপুরে চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, স্থানীয়দের উপস্থিতিতে বিয়ে

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ভেলাবাজ গ্রামে চাচি ও ভাতিজার মধ্যে প্রেমের সম্পর্কের অভিয...

২০২৬-০৮-৩০ ২০:২০