রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামতে গিয়ে রশি ছিঁড়ে আহত পাইলট

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামতে গিয়ে রশি ছিঁড়ে আহত পাইলট

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইবেরিয়ার পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি বক্স এন্ডেভার থেকে নামার সময় পাইলট ল্যাডারের রশি ছিঁড়ে আহত হয়েছেন বন্দরের পাইলট ক্যাপ্টেন আ জ ম রবিউজ্জামান।

শুক্রবার (২১ আগস্ট) বন্দর জেটি থেকে জাহাজটি বহির্নোঙরে পৌঁছে দেওয়ার পর ল্যাডার বেয়ে পাইলট বোটে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে সামান্য আঘাত পেয়েছেন তিনি। পরে তাকে চট্টগ্রাম বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার জাহাজটিকে বন্দর জেটি থেকে বহির্নোঙরে নিয়ে যাওয়ার পর পাইলট ক্যাপ্টেন আ জ ম রবিউজ্জামান জাহাজ থেকে পাইলট বোটে নামছিলেন। এ সময় পাইলট ল্যাডারের ডান পাশের ম্যানরোপ ছিঁড়ে যায়। এতে তিনি নিচে পড়ে আহত হন।

দুর্ঘটনার পর শনিবার পর্যন্ত বিষয়টি তদন্ত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌবাণিজ্য দপ্তরের কর্মকর্তারা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ল্যাডার ও ব্যবহৃত রশি পরীক্ষা করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, ল্যাডার ধরে নিচে নামার সময় ডান পাশের রশি ছিঁড়ে গেলে পাইলট নিচে পড়ে যান। নিম্নমানের বা পুরোনো রশি ব্যবহার এবং যথাযথ রক্ষণাবেক্ষণের ঘাটতি থেকে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম ঢাকা পোস্টকে বলেন, এমভি বক্স এন্ডেভার থেকে পাইলট অবতরণের সময় পাইলট ল্যাডারের ডান পাশের ম্যানরোপ ছিঁড়ে যায়। আল্লাহর রহমতে পাইলট কোনো আঘাত ছাড়াই নিরাপদে জাহাজ থেকে অবতরণ করেন।

আরও

সৌরবিদ্যুতের ট্যারিফ ৬ টাকা ৪৮ পয়সার সুপারিশ

সারা দেশ

সৌরবিদ্যুতের ট্যারিফ ৬ টাকা ৪৮ পয়সার সুপারিশ

গণশুনানিতে সৌরবিদ্যুৎভিত্তিক বেসরকারি মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ বিক্রির ট্যারিফ ইউনিটপ্রতি ৬ টাকা ৪৮ পয়সা নি...

২০২৬-০৮-২৩ ১৯:০৭

কমলগঞ্জে মো. হাজির বক্স মাস্টারের ইন্তেকাল, আগামীকাল জানাজা

সারা দেশ

কমলগঞ্জে মো. হাজির বক্স মাস্টারের ইন্তেকাল, আগামীকাল জানাজা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের বাসিন্দা মো. হাজির বক্স মাস্টার আর নেই। তিনি আজ ২৩ আগস্ট ২...

২০২৬-০৮-২৩ ১৮:৩২

মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর শহরের ঢাকা কাচ্চি ঘর, জোসনা বেকার এন্ড কনফেকশনারী ও আল বারাকা লাইভ বেকারিতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা...

২০২৬-০৮-২৩ ১৮:২৯

বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি

সারা দেশ

বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি

বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ১৩ জন অসহায় ও অসচ্ছল রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২০২৬-০৮-২৩ ১৮:২৮

চা বাগান প্রতিষ্ঠার প্রায় ২০০ বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনো ২০০ টাকা নির্ধারণ হয়নি

সারা দেশ

চা বাগান প্রতিষ্ঠার প্রায় ২০০ বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনো ২০০ টাকা নির্ধারণ হয়নি

চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা নির্ধারণ ও চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত।

২০২৬-০৮-২৩ ১৮:২৭