রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর শহরের ঢাকা কাচ্চি ঘর, জোসনা বেকার এন্ড কনফেকশনারী ও আল বারাকা লাইভ বেকারিতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর । লাইসেন্স না থাকা, খাবার সংরক্ষণে অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশেন খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট মেশানোর দায়ে এ জরিমানা করা হয়।

আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ও নিরাপদ খাদ্য অধিদপ্তর মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান ও রিয়াজ মাহমুদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ঢাকা কাচ্চি ঘরের স্বত্বাধিকারী সালাম হাওলাদার কে খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট মেশানোর দায়ে ৩০ হাজার টাকা, জোসনা বেকারি এন্ড কনফেকশনারীর মালিক মিলন হোসেনকে খাবার সংরক্ষণে অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশেনের দায়ে ৩০হাজার টাকা এবং আল বারাকা লাইভ বেকারি যৌথ স্বত্বাধিকারী সাব্বির হোসেন ও রুবেল হোসেন কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, স্যানিটারি অফিসার তরিকুল ইসলাম, রিয়াজ মাহমুদ এবং জেলা ক্যাবের সভাপতি রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ অভিযান। অভিযান অব্যহত থাকবে।

আরও

কমলগঞ্জে মো. হাজির বক্স মাস্টারের ইন্তেকাল, আগামীকাল জানাজা

সারা দেশ

কমলগঞ্জে মো. হাজির বক্স মাস্টারের ইন্তেকাল, আগামীকাল জানাজা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের বাসিন্দা মো. হাজির বক্স মাস্টার আর নেই। তিনি আজ ২৩ আগস্ট ২...

২০২৬-০৮-২৩ ১৮:৩২

বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি

সারা দেশ

বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি

বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ১৩ জন অসহায় ও অসচ্ছল রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২০২৬-০৮-২৩ ১৮:২৮

চা বাগান প্রতিষ্ঠার প্রায় ২০০ বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনো ২০০ টাকা নির্ধারণ হয়নি

সারা দেশ

চা বাগান প্রতিষ্ঠার প্রায় ২০০ বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনো ২০০ টাকা নির্ধারণ হয়নি

চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা নির্ধারণ ও চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত।

২০২৬-০৮-২৩ ১৮:২৭

দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের কর্মমুখী করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

সারা দেশ

দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের কর্মমুখী করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

পার্বত্য এলাকার টেকসই উন্নয়নে অবকাঠামোর পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নকে সমান গুরুত্ব দিতে হবে বলে মন্তব্...

২০২৬-০৮-২৩ ১৮:২৫

ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের আত্মহত্যার প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববনন্ধন

সারা দেশ

ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের আত্মহত্যার প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববনন্ধন

ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের আত্মহত্যার প্ররোচনাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

২০২৬-০৮-২৩ ১৮:২৩

ফ্যাসিবাদ ঠেকাতে জামায়াতকে সহযোগিতার আহ্বান রাশেদ খানের

সারা দেশ

ফ্যাসিবাদ ঠেকাতে জামায়াতকে সহযোগিতার আহ্বান রাশেদ খানের

ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতে ইসলামীকে সরকারকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

২০২৬-০৮-২৩ ১৮:২২