মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ব্যাটে-বলে ব্যর্থ বাংলাদেশ, বড় লিডের পথে জিম্বাবুয়ে

ব্যাটে-বলে ব্যর্থ বাংলাদেশ, বড় লিডের পথে জিম্বাবুয়ে

হারারে টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশকে মাত্র ১৪০ রানে গুঁটিয়ে দিয়ে প্রথম দিনে শক্ত ভিত গড়েছে তারা। ৯ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের চেয়ে মাত্র ৪ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে স্বাগতিকরা।

ব্যাটিংয়ে শুরুটা মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ। দ্রুতই বিদায় নিতে হয় ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি নিয়েই মাঠ ছাড়তে দেখা যায় তাকে। বাঁহাতি পেসার নিউম্যান ন্যামহুরির করা বলে রক্ষণাত্মক শট খেলতে গিয়েছিলেন জয়। বল ব্যাট ও শরীরের খুব কাছ দিয়ে যাওয়ার পর উইকেটরক্ষকের হাতে জমা পড়ে। সেটি গ্লাভসে লেগেছিল নাকি শরীরের অন্য কোথাও, তা স্পষ্ট বোঝা যায়নি।

তবে জোরালো আবেদনের পর আঙুল তুলে দেন আম্পায়ার। এই সিরিজে ডিআরএস না থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ পাননি জয়। হতাশ হয়েই সাজঘরে ফিরতে হয় তাকে। ১৭ বল খেলে করেন মাত্র ২ রান।

এরপর সাদমানকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন মুমিনুল ইসলাম। কিন্তু সাদমান ফিরে যান ২০ রান করে। এরপর দলের হাল ধরেন মুমিনুল ও শান্ত। দুজনের ৭৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কিন্তু ৬০ রান করে মুমিনুল বিদায় নিলে ধস নামে টাইগারদের ইনিংসে।

৭৩ বলে ১৯ রান করে ফেরেন শান্তও। এরপর আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসানদের সবাই ব্যর্থ হয়েছেন। তাতে দেড়শর আগেই অলআউট হয় বাংলাদেশ।

জিম্বাবুয়ের হয়ে ৪ উইকেট শিকার করেছেন নিউম্যান নিয়ামহুরি। ২টি করে উইকেট তোলেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা এবং ব্র্যাড ইভান্স।

জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটাররা। দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া এবং বেন কারান শুরু থেকেই ভালো ব্যাটিং করেছেন। ৫১ বলে ৪২ রানের দারুণ এক ইনিংস খেলে ফিফটির ঠিক আগে সাজঘরে ফিরেন কারান।

শেষ বিকেলে ক্রিজে নামেন ব্রেন্ডন টেইলর। আর উইকেট হারায়নি জিম্বাবুয়ে। ১ উইকেটে ১৩৬ রান তুলে দিনের খেলা শেষ করেছে তারা। হাতে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের চেয়ে মাত্র ৪ রানে পিছিয়ে জিম্বাবুয়ে। ৪৫ বলে ১৭ রান করে টিকে আছেন টেইলর। ১০৮ বলে ৭৬ রান করে অপরাজিত আছেন কাইয়া।

আরও

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

খেলাধুলা

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ান জায়ান্ট জাপান। তবে টেক্সাস...

২০২৬-০৬-২৯ ০৮:৫২

জাপান ম্যাচের আগে নেইমারকে নিয়ে আশার বাণী আনচেলত্তির

খেলাধুলা

জাপান ম্যাচের আগে নেইমারকে নিয়ে আশার বাণী আনচেলত্তির

গ্রুপপর্বের ম্যারাথন ৭২ ম্যাচের রোমাঞ্চ শেষে শুরু হয়েছে বিশ্বকাপের নকআউট পর্ব। যেখানে প্রতি ম্যাচেই একটি করে দল বাড়ির পথ...

২০২৬-০৬-২৯ ০৮:৫১

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে কানাডা

খেলাধুলা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে কানাডা

রনওয়েন উইলিয়ামসের হাতেই নিশ্চিত ম্যাচসেরার পুরস্কারটা উঠতো। কী দুর্দান্ত সব সেভ করেছেন তিনি। বিশ্বকাপের প্রথম নকআউট ম্যা...

২০২৬-০৬-২৯ ০৮:৩০

আর্জেন্টিনাকে রুখে দেওয়ার স্বপ্ন ভোজিনহার, সঙ্গে চাই মেসির জার্সিও

খেলাধুলা

আর্জেন্টিনাকে রুখে দেওয়ার স্বপ্ন ভোজিনহার, সঙ্গে চাই মেসির জার্সিও

বিশ্বকাপ শুরুর আগে কেপ ভার্দের নাম খুব কম ফুটবলপ্রেমীরই আলোচনায় ছিল। কিন্তু গ্রুপ পর্ব শেষে আফ্রিকার ছোট্ট দেশটি এখন ২০২...

২০২৬-০৬-২৮ ২২:৪০

আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি!

খেলাধুলা

আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি!

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখার জন্য নিজের প্রিয় উট বিক্রি করে দিলেন এক ভক্ত। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আর্জেন্টিনা বনাম জর...

২০২৬-০৬-২৮ ২২:২৭

দক্ষিণ আফ্রিকা-কানাডা: আক্রমণ, রক্ষণ ও পরিসংখ্যানে এগিয়ে কে?

খেলাধুলা

দক্ষিণ আফ্রিকা-কানাডা: আক্রমণ, রক্ষণ ও পরিসংখ্যানে এগিয়ে কে?

গ্রুপ পর্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। এবার সেই অর্জনকে আরও বড় করার পালা। বিশ্...

২০২৬-০৬-২৮ ২২:২৫