বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

এক্সক্লুসিভ

ব্যাটারিচালিত রিকশায় নাজেহাল ঢাকা, দিনে ৮০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ

ব্যাটারিচালিত রিকশায় নাজেহাল ঢাকা, দিনে ৮০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ

দেশে ব্যাটারিচালিত রিকশা এখন বিদ্যুৎ ব্যবস্থাপনায় বড় চাপ হিসেবে দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শুধু এই যানগুলোর ব্যাটারি চার্জিংয়েই প্রতিদিন জাতীয় গ্রিড থেকে প্রায় ৭৫০ থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে।

সিপিডির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬০ লাখের বেশি ব্যাটারিচালিত রিকশা চলছে। এর মধ্যে রাজধানীতেই রয়েছে প্রায় ২০ লাখ। প্রতিটি রিকশায় ৪ থেকে ৬টি (১২ ভোল্ট) ব্যাটারি ব্যবহার করা হয়, যা চার্জ দিতে প্রতিদিন ৬ থেকে ৮ ইউনিট বিদ্যুৎ লাগে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য বলছে, রাজধানীতে বৈধ চার্জিং স্টেশন থাকলেও অন্তত ৪৮ হাজারের বেশি অবৈধ চার্জিং পয়েন্ট এবং শত শত গ্যারেজ রয়েছে, যেখানে সরাসরি বিদ্যুতের খুঁটি বা অবৈধ সংযোগ থেকে চার্জ দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এসব অবৈধ সংযোগ ও চার্জিংয়ের কারণে বছরে প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে এবং জাতীয় গ্রিডের ওপর বাড়ছে অতিরিক্ত চাপ।

বুয়েট ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশে মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ৪ থেকে ৫ শতাংশ ব্যাটারিচালিত রিকশার চার্জিংয়েই খরচ হচ্ছে, যা ভবিষ্যতে লোডশেডিং ও বিদ্যুৎ সংকট আরও বাড়াতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই খাতকে নিয়ন্ত্রণে আনা না হলে বিদ্যুৎ অপচয়, অবৈধ সংযোগ ও সিস্টেম লস আরও বৃদ্ধি পাবে। তারা বৈধ চার্জিং ব্যবস্থার সম্প্রসারণ, সৌরশক্তিভিত্তিক চার্জিং এবং কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর জোর দিয়েছেন।

আরও

অর্থের সঙ্গে বাড়ছে সংস্কারের চাপ, ঋণের কঠিন পরীক্ষা

এক্সক্লুসিভ

অর্থের সঙ্গে বাড়ছে সংস্কারের চাপ, ঋণের কঠিন পরীক্ষা

আন্তর্জাতিক দাতা ও ঋণদাতা সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। বিশ্বব্যাংক ব্যাংক খাত সংস্কারে অর্থ দিচ...

২০২৬-০৯-১৪ ১২:৩১

রাজধানীতে ৩০০-এর বেশি ছিনতাই স্পট, তালিকায় ১,৩৮৭ অপরাধী

এক্সক্লুসিভ

রাজধানীতে ৩০০-এর বেশি ছিনতাই স্পট, তালিকায় ১,৩৮৭ অপরাধী

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়ছে। ছিনতাইকারীদের হাতে শুধু সাধারণ মানুষ নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আ...

২০২৬-০৯-১২ ১৪:২৪

অর্থনীতির বড় অংশ করের বাইরে, রাজস্ব আটকে যাচ্ছে যেভাবে

এক্সক্লুসিভ

অর্থনীতির বড় অংশ করের বাইরে, রাজস্ব আটকে যাচ্ছে যেভাবে

বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছে। মানুষের আয় ও ব্যবসার পরিধি বেড়েছে। ডিজিটাল লেনদেনও দ্রুত বিস্তৃত হয়েছে। কিন্তু সেই তুলনায়...

২০২৬-০৯-১০ ১২:৪৬

দুই বছরে ২৩ পুলিশের আত্মহত্যা, সংকট কি শুধুই পারিবারিক?

এক্সক্লুসিভ

দুই বছরে ২৩ পুলিশের আত্মহত্যা, সংকট কি শুধুই পারিবারিক?

দেশে দুই বছরে অন্তত ২৩ পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। কিন্তু নথিতে এসব মৃত্যুর কারণ হিসেবে বারবার উঠে এসেছে একই ধরনের শব্...

২০২৬-০৯-০৯ ১৩:৩১

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ‘নেই’

এক্সক্লুসিভ

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ‘নেই’

ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন ভারতে অবস্থানকারী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সময় যত ঘনিয়ে আসছ...

২০২৬-০৯-০৬ ১২:৪৯

রাজনীতিতে বিএনপির ৪৮ বছর, সামনে কঠিন পরীক্ষা

এক্সক্লুসিভ

রাজনীতিতে বিএনপির ৪৮ বছর, সামনে কঠিন পরীক্ষা

প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দীর্ঘ এই রাজনৈতিক পথচলায় ক্ষমতা, আন্দোলন, ভাঙন, দমন-পীড়ন ও...

২০২৬-০৯-০১ ১২:৩০