বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম

বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম

বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘Zulcan Fighting Championship (ZFC)’-এর দ্বিতীয় আসর ‘ZFC 2: Pride of Bangladesh’। তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশের ফাইটাররা অংশ নিচ্ছেন। ​১৭ সেপ্টেম্বর বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ইরান ও মালয়েশিয়ার আন্তর্জাতিক ফাইটাররা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ফাইটারদের অফিসিয়াল ওজন পর্যবেক্ষণ শেষে প্রতিপক্ষ খেলোয়াড়দের মুখোমুখি করা হয়। পরবর্তীতে সাংবাদিক ও আয়োজকদের মধ্যে এক প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান উপস্থিত ছিলেন।
​গত এপ্রিলে সফলভাবে আয়োজিত 'ZFC 1: The Takeover'-এর পর এবারের আসরে মোট ১০টি বাউট অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৫টিই সরাসরি শিরোপার লড়াই। টুর্নামেন্টের অন্যতম প্রধান আকর্ষণ দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত 'Bare-Knuckle Boxing' বাউট, যেখানে ৩ রাউন্ডের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ ফাইটার উইল চপ (Will Chope) লড়াই করবেন ইরানের মোস্তফা আশুরির (Mostafa Ashouri) বিরুদ্ধে।

​মেইন ইভেন্টে WMO Asia Muay Thai শিরোপার জন্য ৫ রাউন্ডে মুখোমুখি হবেন বাংলাদেশের মসজিদুল রেজা ওমিও এবং থাইল্যান্ডের থানাপাত থিতাম। কো-মেইন ইভেন্টে ZFC Boxing শিরোপার ৬ রাউন্ডের লড়াইয়ে লড়বেন সুর কৃষ্ণ চাকমা ও ইন্দোনেশিয়ার কুন্দিমাং। এছাড়া ZFC Muay Thai শিরোপার লড়াইয়ে বাংলাদেশের মুহাম্মদ রশিদ মুখোমুখি হবেন মালয়েশিয়ার এরওয়ান্ডি কালাইয়ের এবং ZFC Boxing শিরোপায় সিঙ্গাপুরের শন রাফায়েল সানির প্রতিপক্ষ সিরাজুল রাব্বি।

​অন্যান্য ম্যাচের মধ্যে প্রো-এমএমএ-তে লড়বেন মঞ্জুর আলম ও ইন্দোনেশিয়ার ফিলিপাস রাঙ্গা। নারী পেশাদার বক্সিংয়ে ৬ রাউন্ডে মুখোমুখি হবেন সানজিদা জান্নাত ও মালয়েশিয়ার মেরেডি মাইকেল। পেশাদার বক্সিংয়ের অন্যান্য বাউটে রাকিব হোসেনের মুখোমুখি হবেন ইন্দোনেশিয়ার ডেডি ইমপ্র্যাক্স এবং সিঙ্গাপুরের ডোনোভান ম্যাকইন্টাইয়ারের বিপক্ষে লড়বেন গনাদান চাকমা। দিনের প্রথম বাউটে নারী সেমি-প্রো মুয়াই থাইয়ে লড়বেন গাজী আরনাজ ও শম্পা ইসলাম।

নারী পেশাদার বক্সিং ছাড়া বাকি সব বাউটে রাউন্ডের সময় নির্ধারণ করা হয়েছে ৩ মিনিট। মেইন ইভেন্টে বিরতি থাকবে ২ মিনিট এবং অন্যান্য বাউটে ১ মিনিট।
​টিবিজি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের তরুণ ফাইটারদের বিশ্বমানের আন্তর্জাতিক মঞ্চ তৈরি করে দেওয়া এবং কমব্যাট স্পোর্টসকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করানোর লক্ষ্যেই এই জুলকান ইনডোর এরিনা নির্মাণ ও টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আরও

দুই গোলে এগিয়ে থেকেও ড্রয়ের শঙ্কায় পড়া রিয়ালকে জেতালেন এসপি

খেলাধুলা

দুই গোলে এগিয়ে থেকেও ড্রয়ের শঙ্কায় পড়া রিয়ালকে জেতালেন এসপি

দুই গোলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু দ্বিতীয়ার্ধে স্বাগতিক এলচের কাছে দুটি গোল হজম করে পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল তার...

২০২৬-০৯-১৬ ০৮:৪৩

নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ, জানালেন আনচেলত্তিও

খেলাধুলা

নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ, জানালেন আনচেলত্তিও

বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে ব্রাজিল হারতেই অবসরের ঘোষণা দেন নেইমার। ব্রাজিলের গ্লোবো টিভিকে আবেগঘন এক সাক্ষাৎকারে ব...

২০২৬-০৯-১৪ ২১:১১

এশিয়ান গেমসের আগে শান্তদের অনুশীলনের জন্য ‘ড্রপ ইন উইকেট’

খেলাধুলা

এশিয়ান গেমসের আগে শান্তদের অনুশীলনের জন্য ‘ড্রপ ইন উইকেট’

এশিয়ান গেমসের আগে গতকাল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করছে বাংলাদেশ জাতীয় দল। এব...

২০২৬-০৯-১৪ ১২:৪২

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

খেলাধুলা

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

এক বছরের মধ্যে দুইবার ভারতের ছেলে ও মেয়েদের ক্রিকেট দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির কাছ থেকে চ্যাম্পিয়ন...

২০২৬-০৯-১৪ ১২:৪০

আমেরিকান স্বপ্ন ভেঙে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন জভেরেভ

খেলাধুলা

আমেরিকান স্বপ্ন ভেঙে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন জভেরেভ

বেন শেল্টনের হাত ধরে আমেরিকার দীর্ঘ গ্র্যান্ড স্লাম খরা কাটবে, এমন প্রত্যাশা ছিল এবারের ইউএস ওপেন ফাইনাল ঘিরে। কিন্তু তা...

২০২৬-০৯-১৪ ০৮:৩৫