বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের প্রস্তাবিত এবং জাতীয় সদর দপ্তর কর্তৃক অনুমোদিত এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন বরগুনা জেলা পরিষদ প্রশাসক ও বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা।
নবগঠিত কমিটিতে যুব প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সজিব হোসেন। উপযুব প্রধান-১ সাজনিন আরা প্রিয়াঙ্কা এবং উপযুব প্রধান-২ আমিরুল ইসলাম।
কমিটির প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগে বিভাগীয় প্রধান ফারজানা মিশু এবং উপ-প্রধান মো. রেজাউল হোসেন; প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম বিভাগে বিভাগীয় প্রধান মো. সাগর এবং উপ-প্রধান আবু সালেহ রাকিব; আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগে বিভাগীয় প্রধান মো. হৃদয় হাসান এবং উপ-প্রধান হাদিস খান; দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগে বিভাগীয় প্রধান জান্নাতুল ফেরদৌসী এবং উপ-প্রধান গোলাম হোসেন রাব্বী দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া স্বাস্থ্যসেবা বিভাগে বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম পারভেজ ও উপ-প্রধান মোসা. জায়েদা আক্তার এবং তহবিল সংগ্রহ বিভাগে বিভাগীয় প্রধান তুম্পা জান্নাত মিম ও উপ-প্রধান মো. সাহারিয়া দায়িত্ব পেয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের এডহক কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, সেক্রেটারি এবিএম গোলাম হায়দার নীলু, সদস্য এজেডএম সালেহ ফারুক, অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু, নাসির উদ্দিন মোল্লা, ইউনিট লেভেল অফিসার মো. আবদুল করিমসহ বরগুনা জেলা ইউনিট, পাঁচ উপজেলার যুব সদস্য এবং কলেজ পর্যায়ের যুব সদস্যরা।
অনুষ্ঠানে অতিথিরা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। একই সঙ্গে বরগুনায় রেড ক্রিসেন্টের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে তরুণ স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় নতুন কমিটিকে অভিনন্দন জানানোর পাশাপাশি মেয়াদ শেষ হওয়া বিদায়ী যুব প্রধানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এবিএম গোলাম হায়দার নীলু বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের অন্যতম বৃহৎ মানবিক সংস্থা। বাংলাদেশের যেকোনো সংকটকালীন মুহূর্তে সরকারের সহযোগী হিসেবে সংস্থাটি মানুষের পাশে দাঁড়ায়। বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিট ইতোমধ্যে যুব স্বেচ্ছাসেবকদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সারাদেশে একটি ভালো অবস্থান তৈরি করেছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। আমি প্রত্যাশা করি, নবগঠিত যুব কার্যনির্বাহী কমিটি তাদের কার্যক্রমের মাধ্যমে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবে।”
নতুন কমিটির নেতৃত্বে বরগুনায় দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ, জনসচেতনতা ও বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।