রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পী সঞ্জয়, থাকবে বিশ্ব তারকার পারফরম্যান্স

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পী সঞ্জয়, থাকবে বিশ্ব তারকার পারফরম্যান্স

আগামী ২০২৬ সালের জুনে শুরু হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। এবার বিশ্বকাপের আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ শুরুর আগে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে ফিফা।

এই আয়োজনের অংশ হিসেবে কানাডার টরন্টোতে ১২ জুন অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন এক বাংলাদেশি শিল্পী সঞ্জয়। তিনি ঢাকায় জন্মগ্রহণ করলেও যুক্তরাষ্ট্রে বড় হয়েছেন। সঙ্গীতশিল্পী, সঙ্গীত প্রযোজক ও ডিজে হিসেবে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত।

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, ভেজিড্রিম ও উইলিয়াম প্রিন্সসহ একঝাঁক আন্তর্জাতিক তারকা।

আয়োজকদের মতে, উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত ও সংস্কৃতির মাধ্যমে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং ফুটবলের ঐক্যের বার্তা তুলে ধরা হবে। পাশাপাশি বিশ্বকাপ ট্রফিকে নতুনভাবে উপস্থাপন করা হবে, যেখানে কানাডার বৈচিত্র্যময় সমাজ ও সংস্কৃতির প্রতিফলন থাকবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, টরন্টোর এই উদ্বোধনী অনুষ্ঠান কানাডার পরিচয় এবং বিশ্বকাপ ঘিরে বিশ্বব্যাপী উন্মাদনার একটি শক্তিশালী প্রতিফলন হবে। এটি গর্ব, ঐক্য ও প্রত্যাশার এক বিশেষ মুহূর্ত তৈরি করবে।

আয়োজকরা জানিয়েছেন, দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে এবং প্রাক-ম্যাচ বিনোদন, বিভিন্ন কার্যক্রম ও পুরস্কার দেওয়ার আয়োজন থাকবে।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০