রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তানকে ঘিরে বিতর্ক: অবশেষে মুখ খুললেন জয় শাহ

বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তানকে ঘিরে বিতর্ক: অবশেষে মুখ খুললেন জয় শাহ

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে ঘিরে যে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা নিয়ে অবশেষে মুখ খুললেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তিনি স্পষ্ট করে বলেছেন, আইসিসির চেয়ে বড় কোনো দেশ নয় এবং একটি দল কখনোই পুরো সংগঠনকে প্রতিনিধিত্ব করে না। প্রতিবেদন হিন্দুস্তান টাইমসের।

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ ভারত সফরে যেতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেয় এবং গ্রুপ ‘সি’-তে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান প্রথমে ২০ দলের এই টুর্নামেন্ট বয়কট করার ঘোষণা দেয় এবং অভিযোগ তোলে যে আইসিসি বাংলাদেশের প্রতি ‘অন্যায়’ আচরণ করেছে। পরে পাকিস্তান জানায়, তারা টুর্নামেন্টে অংশ নেবে ঠিকই, তবে কলম্বোতে অনুষ্ঠিতব্য গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে না।

তবে কয়েক দিন নানা দেন-দরবারের পর পাকিস্তান তাদের অবস্থান পরিবর্তন করে। আইসিসি নিশ্চিত করে, টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়ার কারণে বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। পাশাপাশি ভবিষ্যতে একটি আইসিসি ইভেন্ট; সম্ভবত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজকের দায়িত্বও বাংলাদেশকে দেয়া হবে।

টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক দিন পর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয় শাহ এই প্রসঙ্গে বলেন, ‘এই আইসিসি বিশ্বকাপটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ টুর্নামেন্ট শুরুর আগে অনেক আলোচনা হচ্ছিল; কিছু দল অংশ নেবে কি না এবং বিশ্বকাপ আদৌ কীভাবে এগোবে। আইসিসির চেয়ারম্যান হিসেবে আমি বলতে পারি, কোনো দলই সংগঠনের চেয়ে বড় নয় এবং একটি দল দিয়ে কোনো সংগঠন তৈরি হয় না। সব দলের সমন্বয়েই একটি সংগঠন গড়ে ওঠে।’

তিনি আরও জানান, এবারের বিশ্বকাপ দর্শকসংখ্যার সব রেকর্ড ভেঙে দিয়েছে। তার ভাষ্য, ‘এই বিশ্বকাপ সব ধরনের ভিউয়ারশিপ রেকর্ড ভেঙে দিয়েছে। ইতিহাসে প্রথমবার আমরা ৭.২ মিলিয়ন একযোগে দর্শক পেয়েছি। মোট দর্শকসংখ্যার ক্ষেত্রেও সব রেকর্ড ভেঙে গেছে। যুক্তরাষ্ট্র ভারতকে কঠিন লড়াই দিয়েছে, নেদারল্যান্ডস পাকিস্তানকে চাপে ফেলেছে, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং নেপাল ইংল্যান্ডকে দারুণ চ্যালেঞ্জ দিয়েছে। অ্যাসোসিয়েট দলগুলো অসাধারণ খেলেছে; আমি তাদের অভিনন্দন জানাই।’

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০