শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। বিশ্বকাপ শুরুর আগের দিন, ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে শেষ পর্যায়ে দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। ৬ জুন চিলির বিপক্ষে এবং ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।

নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের ভেন্যু এখনও ঘোষণা করেনি এফপিএফ। পর্তুগিজ গণমাধ্যমের খবর, ম্যাচটি পর্তুগালের শহর লেইরিয়াতে অনুষ্ঠিত হতে পারে। চিলির বিপক্ষে লিসবনের ওয়েইরাসে মাঠে নামবে পর্তুগাল।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সম্প্রতি দুটি ম্যাচ খেলেছে পর্তুগাল। গত শনিবার আজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র এবং গত মঙ্গলবার আটলান্টায় যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারায় পর্তুগাল।

ইনজুরির কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে পারেননি পর্তুগালের নিয়মিত অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

আগামী বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে রয়েছে পর্তুগাল। ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে তারা। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

আরও

বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

খেলাধুলা

বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship 2026) ফাইনালে ওঠার লড়াইয়ে আজ (শনিবার, ১৪ নভেম্বর) রাতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছ...

২০২৬-১১-১৪ ২০:৪২

দুই গোলে পিছিয়ে থেকেও হার, জাপানের কাছে ব্রাজিলের নাটকীয় পতন

খেলাধুলা

দুই গোলে পিছিয়ে থেকেও হার, জাপানের কাছে ব্রাজিলের নাটকীয় পতন

দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানো, ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে সমতায় ফেরা—সব মিলিয়ে ব্রাজিলের সামনে তখন জয়ের হাতছানি। ক...

২০২৬-১১-১৪ ২০:২৪

শেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

খেলাধুলা

শেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

শেষ বল, জিততে প্রয়োজন ৩ রান। হাতে মাত্র একটি উইকেট। একদিকে ভারতের শিরোপার স্বপ্ন, অন্যদিকে পাকিস্তানের সামনে শেষ বাধা পে...

২০২৬-১১-১৪ ২০:২৩

ঢাকা উত্তরে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ, থাকছে গ্যালারি-শৌচাগার

খেলাধুলা

ঢাকা উত্তরে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ, থাকছে গ্যালারি-শৌচাগার

ঢাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে ১২টি এলাকায় ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশ...

২০২৬-১১-১৪ ১২:১০

স্যান্ডপেপার কাণ্ডে কলঙ্কিত অস্ট্রেলীয় ক্রিকেটের আয়না

খেলাধুলা

স্যান্ডপেপার কাণ্ডে কলঙ্কিত অস্ট্রেলীয় ক্রিকেটের আয়না

এক টুকরো শিরিষ কাগজ। একটি বল। আর ক্রিকেটের সবচেয়ে সম্মানিত দলগুলোর একটির গায়ে লেগে যাওয়া প্রতারণার দাগ। ২০১৮ সালে দক্ষিণ...

২০২৬-১১-১০ ১৩:১২

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

খেলাধুলা

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এই সির...

২০২৬-১১-০৯ ০৯:৩৩