সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

‘বিএনপি ভারতের দালালি করলে প্রথমে চীন সফরে যেতেন না সরকার প্রধান’

‘বিএনপি ভারতের দালালি করলে প্রথমে চীন সফরে যেতেন না সরকার প্রধান’

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন মন্তব্য করেছেন, বিগত ১৮ বছরে আওয়ামী লীগ সরকার দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল বলেই বাংলাদেশ চীনের মতো উন্নত হতে পারেনি। শনিবার (২৭) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে। প্রতিবেশীসহ সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হলেও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে তিনি মন্তব্য করেন।

বিএনপি নেতা রাশেদ খাঁন বলেন, আজ যারা বলে বিএনপি সরকার ভারতের দালালী করছে, তারা ভুল প্রমাণিত হয়েছে। বিএনপি ভারতের দালালী করলে চীন সফরে না গিয়ে সরকার প্রধান আগে ভারত সফর করতেন।

রাশেদ খাঁন আরও বলেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই। কিন্তু ভারতের দাদাগিরি বরদাস্ত করা হবে না। বিজিবি সীমান্তে এখন সাহস ফিরে পেয়েছে বলেও মন্তব্য করেন রাশেদ খান।

তিনি বলেন, জামায়াতের নেতারা, এনসিপির নেতারা আজ সরকার পতনের হুমকি দেয়। আপনারা ১৭ বছর দলীয় কার্যালয়ের তালা খুলতে পারেননি। আপনারা বড় বড় কথা বলছেন। হাসনাত আবদুল্লাহ সংসদে দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে। আমি বলতে চাই, হাসনাত আবদুল্লাহ ইউনূস সরকারের সময় সরকারি সব বরাদ্দ তার এলাকায় নিয়ে গেছে, এটা কি দুর্নীতি নয়?

পুশইন ইস্যু নিয়ে রাশেদ খাঁন বলেন, বিজিবি এখন সাহসের সাথে কথা বলছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে বিজিবি সীমান্তে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। বিএনপি কোনো দেশের দালালি করে না। বিএনপি ভারতের দালালী করে না, পাকিস্তানের দালালিও করে না। আজ শিবিরের কেন্দ্রীয় নেতা পাকিস্তানে গিয়ে লাল গালিচা সংবর্ধনা নিয়ে দেশে ফিরে বিএনপিকে বলছে ভারতের দালাল। তাহলে আপনারা (শিবির-জামায়াত) কি পাকিস্তানের দালাল?

আরও

চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সারা দেশ

চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেপ্তার ২

চট্টগ্রামে বাসার তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরের...

২০২৬-০৮-১৬ ২২:২২

সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার

সারা দেশ

সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত...

২০২৬-০৮-১৬ ২০:০৭

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

সারা দেশ

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

ফরিদপুরের নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার ন...

২০২৬-০৮-১৬ ১৯:৪৩

মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার

সারা দেশ

মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার

বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ নেওয়ার পর এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং নয় দিন শিকলবন্দি করে রাখার অভিযোগে...

২০২৬-০৮-১৬ ১৯:৪১