বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

এক্সক্লুসিভ

বিদেশি নিরাপত্তাকর্মী নিয়ে মহসিন নাকভির ঢাকা সফর: তোলপাড় সোশ্যাল মিডিয়া, যা বলছেন বিশ্লেষকরা

বিদেশি নিরাপত্তাকর্মী নিয়ে মহসিন নাকভির ঢাকা সফর: তোলপাড় সোশ্যাল মিডিয়া, যা বলছেন বিশ্লেষকরা

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান সৈয়দ মহসিন নাকভির সাম্প্রতিক ঢাকা সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। গত ৮ মে দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা এই নেতার একটি ভিডিও ক্লিপ এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।

‎​ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মহসিন নাকভি একটি ঝকঝকে কালো গাড়ি থেকে নামছেন এবং তার গাড়ির দরজা খুলে দিচ্ছেন কালো ইউনিফর্মধারী এক নিরাপত্তাকর্মী। ওই নিরাপত্তাকর্মীর বুকের ব্যাজে নাম লেখা ছিল ‘ইরতাজা’ এবং পদবি হিসেবে লেখা ছিল ‘সিএসও’ (চিফ সিকিউরিটি অফিসার)। চাঞ্চল্যকর তথ্য হলো, ইউনিফর্মধারী ওই নিরাপত্তাকর্মী বাংলাদেশি নন, বরং মহসিন নাকভির ব্যক্তিগত নিরাপত্তা দলের সদস্য। একজন বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশে নিজ দেশের ইউনিফর্মধারী নিরাপত্তা সদস্য নিয়ে আসায় প্রশ্ন তুলেছেন অনেকেই।
‎​
‎​বিষয়টি নিয়ে নিরাপত্তা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নাসিরুদ্দিন আহমেদ জানান, আন্তর্জাতিক রীতি অনুযায়ী কোনো ভিভিআইপি যখন অন্য দেশ সফর করেন, তখন সেই দেশের সরকারই তার নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করে। তবে বিশেষ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি চাইলে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখতে পারেন।
‎​
‎​গণতান্ত্রিক পরিবেশ: বর্তমানে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় রয়েছে, যেখানে বিদেশি অতিথিদের নিরাপত্তার কোনো ঘাটতি থাকার কথা নয়।
‎
‎​ বিদেশি প্রোটোকলের বাইরে আলাদা নিরাপত্তাকর্মী নিয়ে আসা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য কিছুটা হলেও বিব্রতকর। এটি কি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর অনাস্থা কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
‎​
‎​বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়া এ প্রসঙ্গে বলেন:
‎​"আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এরপরেও যদি কেউ অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজন মনে করেন, তবে তিনি ব্যক্তিগতভাবে তা নিয়ে আসতে পারেন।"

‎​অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের দাবি অনুযায়ী, যদি নিরাপত্তাকর্মী নিরস্ত্র হন তবে আলাদা কোনো বিশেষ অনুমতির প্রয়োজন পড়ে না। তবে তার কাছে অস্ত্র থাকলে বিষয়টি কূটনৈতিক ও আইনিভাবে বেশ জটিল হয়ে দাঁড়ায়। সংশ্লিষ্ট সূত্রের মতে, ব্যক্তিগতভাবে কেউ নিরাপত্তাকর্মী আনলে তা রাষ্ট্রের দুর্বলতা প্রকাশ করে না, কারণ রাষ্ট্রীয় প্রটোকল যথাযথভাবেই পালন করা হয়।
‎​
‎​মহসিন নাকভি মূলত বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ পর্যবেক্ষণ এবং দ্বিপাক্ষিক বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে ৮ মে ঢাকায় পৌঁছান। তবে সফরের ক্রীড়া ও রাজনৈতিক গুরুত্ব ছাপিয়ে এখন আলোচনার শীর্ষে রয়েছে তার ব্যক্তিগত ‘ইউনিফর্মধারী’ নিরাপত্তা বলয়।

‎​সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন—বাংলাদেশে রাষ্ট্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন বিদেশি ইউনিফর্মধারী নিরাপত্তা সদস্যের প্রয়োজন পড়ল? এটি কি শুধুই ব্যক্তিগত আভিজাত্য নাকি এর পেছনে অন্য কোনো কূটনৈতিক বার্তা রয়েছে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

আরও

অর্থের সঙ্গে বাড়ছে সংস্কারের চাপ, ঋণের কঠিন পরীক্ষা

এক্সক্লুসিভ

অর্থের সঙ্গে বাড়ছে সংস্কারের চাপ, ঋণের কঠিন পরীক্ষা

আন্তর্জাতিক দাতা ও ঋণদাতা সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। বিশ্বব্যাংক ব্যাংক খাত সংস্কারে অর্থ দিচ...

২০২৬-০৯-১৪ ১২:৩১

রাজধানীতে ৩০০-এর বেশি ছিনতাই স্পট, তালিকায় ১,৩৮৭ অপরাধী

এক্সক্লুসিভ

রাজধানীতে ৩০০-এর বেশি ছিনতাই স্পট, তালিকায় ১,৩৮৭ অপরাধী

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়ছে। ছিনতাইকারীদের হাতে শুধু সাধারণ মানুষ নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আ...

২০২৬-০৯-১২ ১৪:২৪

অর্থনীতির বড় অংশ করের বাইরে, রাজস্ব আটকে যাচ্ছে যেভাবে

এক্সক্লুসিভ

অর্থনীতির বড় অংশ করের বাইরে, রাজস্ব আটকে যাচ্ছে যেভাবে

বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছে। মানুষের আয় ও ব্যবসার পরিধি বেড়েছে। ডিজিটাল লেনদেনও দ্রুত বিস্তৃত হয়েছে। কিন্তু সেই তুলনায়...

২০২৬-০৯-১০ ১২:৪৬

দুই বছরে ২৩ পুলিশের আত্মহত্যা, সংকট কি শুধুই পারিবারিক?

এক্সক্লুসিভ

দুই বছরে ২৩ পুলিশের আত্মহত্যা, সংকট কি শুধুই পারিবারিক?

দেশে দুই বছরে অন্তত ২৩ পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। কিন্তু নথিতে এসব মৃত্যুর কারণ হিসেবে বারবার উঠে এসেছে একই ধরনের শব্...

২০২৬-০৯-০৯ ১৩:৩১

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ‘নেই’

এক্সক্লুসিভ

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ‘নেই’

ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন ভারতে অবস্থানকারী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সময় যত ঘনিয়ে আসছ...

২০২৬-০৯-০৬ ১২:৪৯

রাজনীতিতে বিএনপির ৪৮ বছর, সামনে কঠিন পরীক্ষা

এক্সক্লুসিভ

রাজনীতিতে বিএনপির ৪৮ বছর, সামনে কঠিন পরীক্ষা

প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দীর্ঘ এই রাজনৈতিক পথচলায় ক্ষমতা, আন্দোলন, ভাঙন, দমন-পীড়ন ও...

২০২৬-০৯-০১ ১২:৩০