রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বাতিস্তুতার ‘গোলের নায়ক, হৃদয়ের কিংবদন্তি’ ম্যারাডোনা

বাতিস্তুতার ‘গোলের নায়ক, হৃদয়ের কিংবদন্তি’ ম্যারাডোনা

দিয়েগো ম্যারাডোনা | ছবি: সংগৃহীত

ফুটবল কেবল গোল, ট্রফি আর পরিসংখ্যানের খেলা নয়—এটি স্মৃতি, সম্পর্ক আর আবেগেরও গল্প। সেই গল্পই যেন নতুন করে শুনিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ইংল্যান্ডের সাবেক তারকা রিও ফার্ডিনান্ডের সঙ্গে এক অন্তরঙ্গ আলাপে তিনি ফিরে গেছেন সময়ের পেছনে—যেখানে আছেন ডিয়েগো ম্যারাডোনা, আছেন লিওনেল মেসি, আর আছে এক প্রজন্মের ফুটবল আত্মার গল্প।

ফার্ডিনান্ডের পডকাস্টে ম্যারাডোনার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই যেন কণ্ঠ ভারী হয়ে আসে বাতিস্তুতার। জাতীয় দলে একসঙ্গে কাটানো সময়ের স্মৃতি তার চোখে এখনো জ্বলজ্বল করে। তিনি বলেন, ম্যারাডোনা ছিলেন জটিল, কখনো রহস্যময়—তবু ভেতরে ছিলেন অসাধারণ এক মানুষ। তারপরই আসে সেই বেদনামাখা স্বীকারোক্তি। যে কথাগুলো শুধু একজন সতীর্থের নয়—এ যেন এক বন্ধুর, এক ভক্তের, এক অনুতপ্ত মানুষের কণ্ঠ, ‘এটা দুঃখজনক, কারণ তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন এবং একাই মারা গেছেন। তার পাশে কেউ ছিল না। তিনি কুকুরের মতো মারা গেছেন। আমি নিজেকেও দোষ দিই, কারণ আমি তার সমর্থকদের একজন ছিলাম। কাউকে ভালোবাসলে, তার প্রয়োজনের সময় পাশে থাকা উচিত।’

বাতিস্তুতা জানান, সুপার হিরোদেরও ব্যথা থাকে। ফুটবল বিশ্ব যাদের ‘ঈশ্বর’ বানিয়ে ফেলে, বাতিস্তুতা তাদের মানুষ হিসেবেই দেখেন। তার চোখে, ম্যারাডোনা শুধু একজন কিংবদন্তি নন—তিনি একজন মানুষ, যিনি ভালোবাসতেন, ভাঙতেন, আবার লড়তেন। বাতিস্তুতা বলেন, বাইরে থেকে তারকারা অপ্রাপ্য মনে হয়, যেন তাদের জীবনে কষ্ট নেই। কিন্তু বাস্তবতা ভিন্ন—তাদেরও দুঃখ আছে, একাকিত্ব আছে, লড়াই আছে। আর সেই জায়গা থেকেই তার প্রার্থনা, ম্যারাডোনার মতো পরিণতি যেন না হয় তার উত্তরসূরি লিওনেল মেসির।

পডকাস্টে ফার্ডিনান্ড মেসিকে নিয়েও প্রশ্ন করেছিলেন। বাতিস্তুতা দুজনকে এক পাল্লায় মাপলেন না। তার চোখে মেসি ও ম্যারাডোনা দুই নদী, দুই স্রোত। দুজনকে তিনি এক চোখে দেখলেও বাস্তবতার আয়নায় ভিন্ন। বাতিস্তুতা এই তুলনাকে সরল রেখায় আনতে চান না। তার ভাষায়, ‘মেসি যেন শান্ত নদী—ধারাবাহিক, নিখুঁত, পরিসংখ্যানের জাদুকর আর ম্যারাডোনা ঝড়ের মতো, অপ্রত্যাশিত, আবেগে ভরা এক বিস্ফোরণ।’ তিনি মনে করেন, দক্ষতায় দুজনই অনন্য, কিন্তু খেলার ওপর সর্বাত্মক প্রভাব, সেই অদৃশ্য ক্যারিশমা—সেখানে ম্যারাডোনা আজও একক ও অদ্বিতীয়।

এরপর তাকে নিজেকে নিয়ে প্রশ্ন করা হলে বাতিস্তুতা নিজেকে গোলের কবি হিসেবেই আখ্যায়িত করলেন। নিজেকে তিনি বলেন ‘প্রাকৃতিক স্ট্রাইকার’। যেন জন্মই হয়েছিল গোল করার জন্য। ইতালির ফিওরেন্টিনার জার্সিতে তার গোলগুলো আজও কিংবদন্তির অংশ। শক্তিমত্তা, নিখুঁত নিশানা আর আবেগের সম্মিলন—সব মিলিয়ে তিনি ছিলেন এক ভিন্ন ধরনের ফরোয়ার্ড। আর আলাপের শেষপ্রান্তে এসে বাতিস্তুতা যেন নিজের এক ছোট্ট স্বপ্নের মাঠ তৈরি করেন। সেখানে তিনি পাশে চান ফার্নান্দো রেডন্ডোর শৈল্পিকতা, কাফুর দৌড়, ফ্রানচেস্কো তোত্তির সৃজনশীলতা, ক্লদিও কানিজিয়ার গতি আর মাঝখানে থাকবেন তার প্রিয় ম্যারাডোনা। যেটা তার কাছে ফুটবলের সবচেয়ে সুন্দর ছবি—বন্ধুত্ব, প্রতিভা আর স্মৃতির এক অমলিন ফ্রেম।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০