মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, অক্টোবরে হতে পারে শুরু

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, অক্টোবরে হতে পারে শুরু

দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ ও ভারতের আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের দুই দিনব্যাপী বৈঠক মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হয়েছে। বৈঠকে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে আলোচনা হচ্ছে।

ঢাকায় শুরু হওয়া বার্ষিক আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বৈঠকে সব বিষয়ে ঐকমত্য হলে আগামী অক্টোবরের মধ্যেই তিনটি ট্রেনের চলাচল পুনরায় শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৪ সালের ১৮ জুলাই থেকে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেসের চলাচল স্থগিত রয়েছে। প্রায় নয় মাস বন্ধ থাকার পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হলেও যাত্রীবাহী ট্রেন এখনো চালু হয়নি।

বৈঠকে বন্ধ থাকা তিনটি ট্রেন পুনরায় চালুর পাশাপাশি নতুন রুটে যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ। এর মধ্যে রাজশাহী–কলকাতা রুটে নতুন ট্রেন চালুর বিষয়টি রয়েছে। পাশাপাশি ঢাকা–কলকাতা মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার বিষয়ে আগ্রহ জানাবে বাংলাদেশ।

এ ছাড়া দুই দেশের রেলপথে পণ্য পরিবহন বাড়ানো, স্থগিত থাকা বিভিন্ন রেল প্রকল্পের অগ্রগতি এবং পারস্পরিক রেল যোগাযোগ আরও সম্প্রসারণের বিষয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও

গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে দেশে কোনো এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স (গু...

২০২৬-০৯-০৭ ২০:৪৬

রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের ৫ শিক্ষার্থী

জাতীয়

রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের ৫ শিক্ষার্থী

সারাদেশের চার হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে দীর্ঘ প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও বাছাই প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক জলবায়ু...

২০২৬-০৯-০৭ ২০:০৫

সাইফুজ্জামান ও স্ত্রীর যুক্তরাষ্ট্রের ব্যাংক-সম্পত্তির তথ্য পেল দুদক

জাতীয়

সাইফুজ্জামান ও স্ত্রীর যুক্তরাষ্ট্রের ব্যাংক-সম্পত্তির তথ্য পেল দুদক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির ত...

২০২৬-০৯-০৭ ১৯:৫৫

নির্বাচনের সংবাদ সংগ্রহে অনলাইন কার্ড দেবে ইসি

জাতীয়

নির্বাচনের সংবাদ সংগ্রহে অনলাইন কার্ড দেবে ইসি

জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের অনলাইনে কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন...

২০২৬-০৯-০৭ ১৯:৪৭

ছয় মাসেই স্টারলিংকের ৪৫ রাউটার চুরি, অ্যানটেনাও উধাও

জাতীয়

ছয় মাসেই স্টারলিংকের ৪৫ রাউটার চুরি, অ্যানটেনাও উধাও

দেশে প্রথমবারের মতো আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে চালু হওয়া স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবায় বড় ধর...

২০২৬-০৯-০৭ ১৯:৪৬