বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নেওয়া উচিত: তথ্য উপদেষ্টা

রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নেওয়া উচিত: তথ্য উপদেষ্টা

রাজধানী ঢাকায় কিছুটা লোডশেডিং সবাইকে মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে ঢাকা দেশের সবচেয়ে বড় শহর এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুতের ক্ষেত্রে রাজধানী কিছুটা অগ্রাধিকার পেতে পারে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, অতীতে ঢাকার মানুষ তুলনামূলকভাবে লোডশেডিং কম দেখেছে। এর অন্যতম কারণ ঢাকার মানুষের ‘ভয়েস’ ও সামাজিক পুঁজি (সোশ্যাল ক্যাপিটাল) বেশি। ফলে রাজধানীবাসীর মধ্যে লোডশেডিং নিয়ে একটি বিশেষ ধরনের ধারণা তৈরি হয়েছে।

লোডশেডিংয়ের তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের শেষ পূর্ণ বছর ছিল ২০২৩ সাল। ওই বছরের সঙ্গে ২০২৬ সালের জুন, জুলাই ও আগস্টের গড় লোডশেডিংয়ের তুলনা করলে দেখা যায়, জুন ও জুলাইয়ে চলতি বছরে লোডশেডিংয়ের পরিমাণ কম ছিল।

তিনি জানান, ২০২৩ সালের জুনে দেশে প্রতিদিন গড়ে ৯৬৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছিল। ২০২৬ সালের জুনে তা কমে দাঁড়ায় ৭৪১ মেগাওয়াটে। একইভাবে ২০২৩ সালের জুলাইয়ে গড় লোডশেডিং ছিল ৬১৩ মেগাওয়াট, যা ২০২৬ সালের জুলাইয়ে কমে ৪৬০ মেগাওয়াটে দাঁড়ায়।

তবে আগস্টে পরিস্থিতির বড় পরিবর্তন হয়। ২০২৩ সালের আগস্টে গড় লোডশেডিং ছিল ৩৬০ মেগাওয়াট। বিপরীতে ২০২৬ সালের আগস্টে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৫৬৫ মেগাওয়াটে।

‘আগস্টে কী সংকট হয়েছিল’ তা সবাই জানেন উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ওই মাসে লোডশেডিংয়ের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল। তবে জুন ও জুলাইয়ের হিসাবে ২০২৬ সালে গড় লোডশেডিং ২০২৩ সালের তুলনায় কম ছিল।

বর্তমান বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ হিসেবে গ্যাসের সংকটকে উল্লেখ করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে বর্তমানে যে লোডশেডিং পরিস্থিতি রয়েছে, তা আর থাকবে না বলে আশা করা যায়।

আরও

বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থতা নিয়ে সংসদে আলোচনা

জাতীয়

বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থতা নিয়ে সংসদে আলোচনা

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থতাকে প্রত্যর্পণ প্রক্রিয়াকেও...

২০২৬-০৯-০৮ ২২:২০

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে দক্ষতাভিত্তিক ও টেকসই শিক্ষাব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে দক্ষতাভিত্তিক ও টেকসই শিক্ষাব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে দেশের শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তা...

২০২৬-০৯-০৮ ২২:১৩

বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের

জাতীয়

বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের

ক্যান্টন ফেয়ারে অংশ নিতে বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে চীন। আসন্ন ১৪০তম...

২০২৬-০৯-০৮ ১৭:২২

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, অক্টোবরে হতে পারে শুরু

জাতীয়

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, অক্টোবরে হতে পারে শুরু

দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ ও ভারতের আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের...

২০২৬-০৯-০৮ ১৪:৩১

রাষ্ট্রপতির সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

২০২৬-০৯-০৮ ১৩:২০