সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

নির্বাচনের সংবাদ সংগ্রহে অনলাইন কার্ড দেবে ইসি

নির্বাচনের সংবাদ সংগ্রহে অনলাইন কার্ড দেবে ইসি

জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের অনলাইনে কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নির্বাচনসংশ্লিষ্ট সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)সহ বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে একটি সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে কমিশন।

সোমবার (৭ সেপ্টেম্বর) অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পেশাদার সাংবাদিকদের কার্ড দেওয়ার দাবি

বৈঠকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেকাংশে স্বাধীন সাংবাদিকতার ওপর নির্ভর করে। অতীতে অনেক অপেশাদার ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতাকর্মী সাংবাদিক কার্ড নিয়েছেন।

এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য একটি স্বচ্ছ প্রক্রিয়া চালুর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

কাদের গণি চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের নেওয়া উদ্যোগের মাধ্যমে পেশাদার সাংবাদিকরা যেন যথাযথভাবে কার্ড পান এবং স্বাধীনভাবে নির্বাচনের সংবাদ সংগ্রহ ও দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার জন্য কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।

অংশীজনদের সঙ্গে আলোচনা

এর আগে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অংশীজনদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন, ইসির অতিরিক্ত সচিব মো. সামসুল আলম, আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের কার্ড প্রদান প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও

রাজধানীর প্রধান সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরানোর দাবি

জাতীয়

রাজধানীর প্রধান সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরানোর দাবি

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন সংসদ সদস্য রেহানা আক্তার রা...

২০২৬-০৯-০৭ ১৯:৩৭

নির্বাচনের সময় সাংবাদিকদের ডিজিটাল অ্যাক্রিডিটেশন কার্ড দেবে ইসি

জাতীয়

নির্বাচনের সময় সাংবাদিকদের ডিজিটাল অ্যাক্রিডিটেশন কার্ড দেবে ইসি

জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কাজ সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে ‘ডিজিটাল অ্যাক্রিডিটেশন ও কার্ড...

২০২৬-০৯-০৭ ১৮:৫৮

বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয়

বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী

বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্...

২০২৬-০৯-০৭ ১৮:৫৬

শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী: ব্যাগেজ হ্যাণ্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

জাতীয়

শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী: ব্যাগেজ হ্যাণ্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আজ রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস...

২০২৬-০৯-০৬ ২০:১১