সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

‘বাহাত্তরের সংবিধান সামনে রেখেই সংস্কারের কাজ এগোতে হবে’

‘বাহাত্তরের সংবিধান সামনে রেখেই সংস্কারের কাজ এগোতে হবে’

বাহাত্তরের সংবিধান সামনে রেখেই সংবিধান সংস্কারের কাজ এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সংবিধান সংস্কার নিয়ে যেসব মতামত আসবে, সেগুলো বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হলে বিবেচনা করে গ্রহণ করা হবে।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন আইনমন্ত্রী।

মো. আসাদুজ্জামান বলেন, অনেকে বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার কথা বলেছিলেন। তবে সংবিধান সংস্কারে যা কিছুই করা হোক না কেন, বাহাত্তরের সংবিধান সামনে রেখেই এগিয়ে যেতে হবে। কারণ ওই সংবিধান এখনো বলবৎ রয়েছে।

তিনি বলেন, সংবিধান সংস্কারে বিভিন্ন পক্ষের কাছ থেকে যেসব মতামত আসবে, সেগুলো যাচাই-বাছাই করে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হলে গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সংবিধান ও সংস্কার নিয়ে বাস্তবসম্মত চিন্তা করতে হবে।

অনুষ্ঠানে সরকারের সমালোচনার প্রয়োজনীয়তার বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রীদের তোপের মুখে না রাখলে সরকার সঠিক পথে চলতে পারবে না।

তিনি বলেন, সরকারের সমালোচনা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি অব্যাহত রাখতে হবে। সরকারের স্তুতি করা উচিত নয়। বরং সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হলে তা ইতিবাচকভাবে দেখা হয়।

তবে সমালোচনার ক্ষেত্রে ভাষা প্রয়োগে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান আইনমন্ত্রী।

আরও

মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট

রাজনীতি

মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। এরপরই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এ...

২০২৬-০৮-২১ ২২:৪৩

রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ

রাজনীতি

রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ

শস্য-শ্যামলা, সুজলা-সুফলা বাংলাদেশ। এই দেশে রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম কম হয়নি। তারপরও বিশ্বের বুকে বারবার মাথা তুলে দাঁড...

২০২৬-০৮-২১ ১৫:০২

একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায়?

রাজনীতি

একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায়?

একটি রাজনৈতিক দলের বর্তমান পরিচয় তার ভবিষ্যৎ রাজনীতির পথ নির্ধারণ করতে পারে, কিন্তু তার অতীতকে মুছে দিতে পারে না। সময়ের...

২০২৬-০৮-২০ ২৩:১৪

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানাসহ ছয়জন ভোট দেননি। ভোট দিয়...

২০২৬-০৮-২০ ২০:৫০

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল কবির রিজভী। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুনি...

২০২৬-০৮-২০ ১৮:৪১

স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সাধুবাদ জানায় সরকার: রিজভী

রাজনীতি

স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সাধুবাদ জানায় সরকার: রিজভী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদষ্টা রুহুল কবির রিজভী জানিয়েছেন স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ...

২০২৬-০৮-১৯ ১৪:৫৩