বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

আউটলুক লাইট বন্ধে মাইক্রোসফটের নির্দেশনা

আউটলুক লাইট বন্ধে মাইক্রোসফটের নির্দেশনা

হালকা সংস্করণের ইমেইল অ্যাপ আউটলুক লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। আগামী ২৬ মে থেকে অ্যাপটি আর কাজ করবে না। ফলে ব্যবহারকারীদের মূল আউটলুক অ্যাপে স্থানান্তরিত হতে বলা হয়েছে।

২০২২ সালে চালু হওয়া এই অ্যাপ মূলত কম স্টোরেজ ও ধীরগতির ইন্টারনেট সংযোগের জন্য তৈরি করা হয়েছিল। উন্নয়নশীল দেশগুলোসহ যেসব অঞ্চলে ইন্টারনেট অবকাঠামো তুলনামূলক দুর্বল সেখানে ব্যবহারকারীদের জন্য এটি একটি সহজ সমাধান ছিল।

তবে অ্যাপটি বন্ধ করার প্রক্রিয়া নতুন নয়। গত বছরই মাইক্রোসফট ঘোষণা দিয়েছিল ২০২৫ সালের অক্টোবর থেকে এটি গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হবে। সেই ধারাবাহিকতায় এবার বিদ্যমান ব্যবহারকারীদের জন্যও অ্যাপটি বন্ধ করে দেওয়া হচ্ছে।

মাইক্রোসফট জানিয়েছে, আউটলুক লাইট ব্যবহারকারীরা চাইলে তাদের ইমেইল, ক্যালেন্ডার এবং সংযুক্ত ফাইল (অ্যাটাচমেন্ট) হারাবেন না। তারা একই অ্যাকাউন্ট দিয়ে মূল অ্যাপ আউটলুক মোবাইলে লগইন করলে আগের সব তথ্যই ব্যবহার করতে পারবেন।

প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের জন্য একটি সহায়তা পাতায় জানিয়েছে, নিরাপদ ও আরও সমৃদ্ধ ফিচার পেতে মূল আউটলুক অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে গুগল প্লে স্টো-এ নিয়ে গিয়ে নতুন অ্যাপটি ডাউনলোডের নির্দেশনাও দেওয়া হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আলাদা করে হালকা সংস্করণের অ্যাপ চালু রাখার বদলে এখন কোম্পানিগুলো একক অ্যাপেই সব ধরনের ব্যবহারকারীর জন্য সুবিধা যুক্ত করার দিকে ঝুঁকছে। এতে রক্ষণাবেক্ষণ সহজ হয় এবং নিরাপত্তা আপডেট দ্রুত দেওয়া যায়।

এর ফলে যেসব ব্যবহারকারী কম স্টোরেজ বা ধীরগতির ইন্টারনেটের কারণে আউটলুক লাইট ব্যবহার করতেন তাদের এখন তুলনামূলক ভারী অ্যাপে অভ্যস্ত হতে হতে পারে।

এই সিদ্ধান্ত মাইক্রোসফটের অ্যাপ কৌশলে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভবিষ্যতে একীভূত প্ল্যাটফর্মে আরও উন্নত ফিচার দেওয়ার দিকেই জোর দেবে প্রতিষ্ঠানটি।

আরও

ডিজিটাল নেশার ছোবলে হারিয়ে যাচ্ছে শিশুর মনোযোগ ও সৃজনশীলতা

প্রযুক্তি

ডিজিটাল নেশার ছোবলে হারিয়ে যাচ্ছে শিশুর মনোযোগ ও সৃজনশীলতা

বাংলাদেশের কোমলমতি শিশু-কিশোররা আজ এক নীরব কিন্তু গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ঘিরে অভিভাবকদের...

২০২৬-০৬-১৮ ১৭:১৭

চীনের চাপে ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে যাচ্ছে মেটা

প্রযুক্তি

চীনের চাপে ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে যাচ্ছে মেটা

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ম্যানুস কেনার ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসছে মেটা। প্রতিষ্ঠান দুটির মধ্যে কার্...

২০২৬-০৬-১৪ ১১:৫৩

কৃত্রিম বুদ্ধিমত্তার সেবার দাম কমালো গুগল

প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার সেবার দাম কমালো গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। ব্যবহারকারী বাড়াতে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার...

২০২৬-০৬-১০ ১১:৫২

আপনার কাজ সামলাবে মাইক্রোসফটের এআই সহকারী

প্রযুক্তি

আপনার কাজ সামলাবে মাইক্রোসফটের এআই সহকারী

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও সহজ করতে নতুন সহকারী উন্মোচন করেছে মাইক্রোসফট। ‘স্কাউট’ নামের এই এআই...

২০২৬-০৬-০৩ ১০:৫৮

সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করলো ফেরারি

প্রযুক্তি

সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করলো ফেরারি

বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা ফেরারি তাদের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি ‘দ্য লুচে’ (ইতালীয় ভাষায় যার অর্থ ‘আলো’) উ...

২০২৬-০৫-২৬ ০৯:৪৫