রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

আর্টেমিস-২: পৃথিবীতে ফেরার পর কী করছেন নভোচারীরা

আর্টেমিস-২: পৃথিবীতে ফেরার পর কী করছেন নভোচারীরা

মানব মহাকাশ অভিযানে নতুন মাইলফলক স্থাপন করে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছে আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। বাংলাদেশ সময় রোববার ভোর ৬টা ৭ মিনিটে তাদের বহনকারী ওরিয়ন মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় গত ২রা এপ্রিল সন্ধ্যায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে) সফর শুরু করেছিল ওই মহাকাশযান।

মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস–২ চন্দ্রাভিযানে অংশ নেওয়া চার নভোচারী এখন মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস জন পি মুরথাতে অবস্থান করছেন। জাহাজের ফ্লাইট ডেকে অবতরণের পর হেলিকপ্টারটিতে বসেই নভোচারী ক্রিস্টিনা কোচ ও ভিক্টর গ্লোভার ছবি তোলেন। তাঁদের হাসিমুখে ছবি তুলতে দেখা গেছে।

সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়, নভোচারীরা এখন কেমন আছেন? এর উত্তরে আর্টেমিস-২ অভিযানের সঙ্গে যুক্ত এন্ট্রি ফ্লাইট ডিরেক্টর রিক হেনফ্লিং বলেন, সবাই ‘খুশি এবং সুস্থ’ আছেন।

পৃথিবীতে ফিরে আসার প্রথম দিনে নভোচারীরা কী করবেন, তা সংবাদ সম্মেলনে নাসার কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়। জবাবে রিক হেনফ্লিং বলেন, নাসার প্রধান অগ্রাধিকার হলো নভোচারীদের দ্রুত তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া।

এই অভিযানে চার নভোচারীসহ ওরিয়ন মহাকাশযানটি প্রায় ৬ লাখ ৯৪ হাজার মাইল পথ অতিক্রম করে, যা পৃথিবী থেকে মানুষের ভ্রমণের ক্ষেত্রে নতুন রেকর্ড। এর আগে ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনে অংশ নেওয়া নভোচারীরাই সবচেয়ে দূরে গিয়েছিলেন। ওই সময় তারা পৃথিবী থেকে প্রায় চার লাখ ১৭১ কিলোমিটার বা প্রায় দুই লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল দূরে ভ্রমণ করেছিলেন।

অবতরণের সময় ক্যাপসুলটি ঘণ্টায় প্রায় ২০ মাইল গতিতে সমুদ্রে আঘাত করে, যা তীব্র ধাক্কা সৃষ্টি করে। পানির ওপর আঘাতের এই অভিজ্ঞতাকে অনেক নভোচারী শক্ত দেয়ালে আঘাতের মতো বলে বর্ণনা করেছেন। অবতরণের পর ক্যাপসুলের নিচে থাকা এয়ারব্যাগগুলো স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে সেটিকে স্থিতিশীল রাখে। ক্যাপসুলের হ্যাচ বা বহিরাবরণ খোলার আগে ডুবুরিরা ক্যাপসুলের চারপাশের বাতাস ও পানি পরীক্ষা করেছেন

উদ্ধার অভিযানে নৌবাহিনীর ডুবুরি ও হেলিকপ্টার অংশ নেয়। নিরাপত্তা যাচাই শেষে একে একে চার নভোচারীকে উদ্ধার করে হেলিকপ্টারে করে যুদ্ধজাহাজে নেওয়া হয়, যেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সবাই সুস্থ আছেন।

নাসার কর্মকর্তারা এই মিশনকে প্রত্যাশার চেয়েও সফল বলে উল্লেখ করেছেন এবং একে “বিশ্বের জন্য উপহার” হিসেবে আখ্যা দিয়েছেন। তারা জানান, এই অভিযান মানব মহাকাশ অনুসন্ধানে নতুন যুগের সূচনা করেছে।

আরও

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

প্রযুক্তি

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে পড়ে এবং সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পায়, তখন তাকে সূর্যগ্রহণ বলে। আগামী ১২ আগস...

২০২৬-০৭-২৮ ২২:৫৮

ওয়াই-ফাই কলিং: মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কথা বলার নতুন উপায়

প্রযুক্তি

ওয়াই-ফাই কলিং: মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কথা বলার নতুন উপায়

বহুতল ভবনের নিচতলায় বা বেজমেন্টে দাঁড়িয়ে ফোনে কথা বলতে গিয়ে নেটওয়ার্ক হারিয়ে ফেলার অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। মোবা...

২০২৬-০৭-২২ ১৯:৪৪

গুগল ভিডস দিয়ে নিজের মতো এআই ভিডিও তৈরির সুবিধা

প্রযুক্তি

গুগল ভিডস দিয়ে নিজের মতো এআই ভিডিও তৈরির সুবিধা

গুগল এআই ভিডিও তৈরির প্রক্রিয়াকে আরও সহজ করতে গুগল ভিডসে একগুচ্ছ নতুন ফিচার যুক্ত করেছে। নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকা...

২০২৬-০৭-১৮ ০৯:৪৯

বন্যার্তদের অনুদান পাঠানোর সুযোগ দিচ্ছে নগদ

প্রযুক্তি

বন্যার্তদের অনুদান পাঠানোর সুযোগ দিচ্ছে নগদ

দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের মাধ্যমে এখন প্রায় ২০০টি দাতব্য সংস্থায় অনুদান সহায়তার মাধ্...

২০২৬-০৭-১৬ ০৯:২৫

নতুন শাইন ১০০ ডিএক্স উন্মোচন করলো হোন্ডা বাংলাদেশ

প্রযুক্তি

নতুন শাইন ১০০ ডিএক্স উন্মোচন করলো হোন্ডা বাংলাদেশ

মোটরসাইকেল ব্যবহারকারীদের প্রতিদিনের যাতায়াতকে আরও আরামদায়ক, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী করতে মোটরসাইকেল বাজারে নতুন সংযোজন হি...

২০২৬-০৭-০১ ০৯:২০