বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পুরো একাদশই বদলে ফেলেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসি, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলসহ বিশ্রামে ছিলেন শুরুর একাদশের নিয়মিত নয় ফুটবলার। কেপ ভার্দের বিপক্ষে মায়ামিতে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টার ম্যাচে আর্জেন্টিনার কোচ পছন্দের একাদশে ফিরবেন।

লিওনেল মেসি থাকবেন শুরুতে। এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো মার্টিনেজ ফিরবেন একাদশে। তারপরও নকআউট পর্বের এই ম্যাচের একাদশে চমক থাকতে পারে। যেমন বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনি শুরুর একাদশে ফাকুন্দে মেডিনার জায়গায় অভিজ্ঞ লেফট ব্যাক নিকোলাস ত্যাগলিয়াফিকোকে রেখে দিতে পারেন।

আবার জর্ডান ম্যাচে শুরুর একাদশে ঢোকা হুলিয়ান আলভারেজ থেকে যেতে পারেন কেপ ভার্দে ম্যাচের শুরুতে একাদশে। লওতারো মার্টিনেজকে বেঞ্চ করতে পারেন কোচ স্কালোনি। কারণ গোলের ক্ষেত্রে আর্জেন্টিনা বেশি মেসি নির্ভর হয়ে পড়েছে। গোল মুখে আলভারেজের ফিনিশিংয়ের দক্ষতা কাজে লাগাতে পারেন মেসিদের কোচ।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন ক্রিস্টিয়ানো রোমেরো। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি জানিয়েছ, ফিট হয়ে কেপ ভার্দের বিপক্ষে খেলতে প্রস্তুত টটেনহ্যামের এই ডিফেন্ডার। তবে বিশ্বকাপে আরো সুদূরপ্রসারি চিন্তা থেকে রোমেরোকে বিশ্রামে রেখে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্ডিতে ভরসা রাখতে পারেন স্কালোনি।

তবে মিডফিল্ডে কোন পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে চান না আর্জেন্টিনার কোচ। এনজো ফার্নান্দেজ ও ডি পলকে হোল্ডিং মিডফিল্ড পজিশনে রেখে ম্যাক অ্যালিস্টারকে প্লে মেকার পজিশনে খেলানোর পথেই হাঁটবেন তিনি। নিকো পাজ কিংবা লিয়ান্দ্রো পারদেসকে তাই বেঞ্চেই কাটাতে হবে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমি মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দে মেডিসা, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, লওতারো মার্টিনেজ।

আরও

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

খেলাধুলা

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

মেহেদী হাসান মিরাজের স্পিনে নাজেহাল হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশনে দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু বাংলাদে...

২০২৬-০৮-১৬ ০৯:০৯