শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

আর্জেন্টিনার বিশ্বকাপ দল চূড়ান্ত, স্কালোনির ভাবনায় বাকি চার

আর্জেন্টিনার বিশ্বকাপ দল চূড়ান্ত, স্কালোনির ভাবনায় বাকি চার

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ মিশন শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ইতোমধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে।

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ মিশন শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ইতোমধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, চূড়ান্ত ২৬ সদস্যের দলের মধ্যে ২২ ফুটবলারের জায়গা প্রায় নিশ্চিত।

অর্থাৎ, বড় কোনো চোট বা অপ্রত্যাশিত কিছু না ঘটলে এই ২২ জনকেই দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এ। এখন কোচ লিওনেল স্কালোনির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাকি চারটি জায়গা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া।

গোলরক্ষক বিভাগে নিশ্চিত ধরা হচ্ছে এমিলিয়ানো মার্তিনেজ ও জেরোনিমো রুল্লিকে। তৃতীয় গোলকিপারের জায়গার জন্য লড়াই চলছে হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজের মধ্যে। সাম্প্রতিক ম্যাচ খেলার দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছেন বেনিতেজ।

রক্ষণভাগে প্রায় নিশ্চিত তালিকায় আছেন নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকো। তবে পঞ্চম সেন্টার-ব্যাক হিসেবে কাকে নেওয়া হবে, সেটি এখনো নিশ্চিত নয়। এই জায়গার জন্য আলোচনায় আছেন মার্কোস সেঞ্চি ও ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডে জায়গা প্রায় নিশ্চিত লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, নিকোলাস গঞ্জালেস, এক্সেকিয়েল পালাসিওস, নিকোলাস পাস ও থিয়াগো আলমাদা-র।

আক্রমণভাগে নিশ্চিতদের তালিকায় রয়েছেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, জুলিয়ানো সিমিওনে ও হোসে লোপেস।

বাম প্রান্তের রক্ষণভাগ নিয়েও রয়েছে কিছু ধোঁয়াশা। অভিজ্ঞ মার্কোস আকুনিয়া ও গাব্রিয়েল রোহাসের মধ্যে একজন সুযোগ পেতে পারেন। আবার বহুমুখী খেলোয়াড় হিসেবে ভ্যালেন্তিন বারকোকেও বিবেচনায় রাখছেন স্কালোনি।

এছাড়া শেষ দিকের একটি জায়গার জন্য আলোচনায় আছেন জিওভানি লো সেলসো, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাসিমো পেরোনে ও জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি। তবে নিষেধাজ্ঞার কারণে প্রেস্টিয়ান্নির সুযোগ কিছুটা কমে যেতে পারে।

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবারও শিরোপার অন্যতম দাবিদার। সেই লক্ষ্যেই ধীরে ধীরে নিজের সেরা কম্বিনেশন গুছিয়ে নিচ্ছেন স্কালোনি।

আরও

দুই গোলে পিছিয়ে থেকেও হার, জাপানের কাছে ব্রাজিলের নাটকীয় পতন

খেলাধুলা

দুই গোলে পিছিয়ে থেকেও হার, জাপানের কাছে ব্রাজিলের নাটকীয় পতন

দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানো, ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে সমতায় ফেরা—সব মিলিয়ে ব্রাজিলের সামনে তখন জয়ের হাতছানি। ক...

২০২৬-১১-১৪ ২০:২৪

শেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

খেলাধুলা

শেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

শেষ বল, জিততে প্রয়োজন ৩ রান। হাতে মাত্র একটি উইকেট। একদিকে ভারতের শিরোপার স্বপ্ন, অন্যদিকে পাকিস্তানের সামনে শেষ বাধা পে...

২০২৬-১১-১৪ ২০:২৩

ঢাকা উত্তরে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ, থাকছে গ্যালারি-শৌচাগার

খেলাধুলা

ঢাকা উত্তরে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ, থাকছে গ্যালারি-শৌচাগার

ঢাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে ১২টি এলাকায় ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশ...

২০২৬-১১-১৪ ১২:১০

স্যান্ডপেপার কাণ্ডে কলঙ্কিত অস্ট্রেলীয় ক্রিকেটের আয়না

খেলাধুলা

স্যান্ডপেপার কাণ্ডে কলঙ্কিত অস্ট্রেলীয় ক্রিকেটের আয়না

এক টুকরো শিরিষ কাগজ। একটি বল। আর ক্রিকেটের সবচেয়ে সম্মানিত দলগুলোর একটির গায়ে লেগে যাওয়া প্রতারণার দাগ। ২০১৮ সালে দক্ষিণ...

২০২৬-১১-১০ ১৩:১২

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

খেলাধুলা

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এই সির...

২০২৬-১১-০৯ ০৯:৩৩