বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

আর্জেন্টিনা কি ফিফার কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে? যা বলছে ফ্রান্স

আর্জেন্টিনা কি ফিফার কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে? যা বলছে ফ্রান্স

গতকাল (৭ জুলাই) রাতে আটলান্টায় শেষ ষোলোয় আর্জেন্টিনা-মিশর ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হচ্ছে।

বেশ কিছু সিদ্ধান্ত বিপক্ষে গেছে বলে ক্ষুব্ধ মিশর। ঘটনার সূত্রপাত ৬০ মিনিট থেকেই। মিশরের মোস্তফা জিকো গোল করলেও তা বাতিল করা হয়েছে। সেই গোল তৈরির সময় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের কাছ থেকে বল কাড়তে গিয়ে তার জার্সি টেনে ধরেন মিশরের মিডফিল্ডার মারওয়ান আত্তিয়া। শুধু তাই নয়, মার্তিনেসের পায়ের ওপর পা তুলে দেন আত্তিয়া। গোলের পর জিকো ও তার সতীর্থরা উদযাপনের পর ভিডিও অ্যাসিস্ট রেফারির হস্তক্ষেপে সেটাকে ফাউল বিবেচনা করে গোল বাতিল করা হয়েছে।

দ্বিতীয় বিতর্ক তৈরি হয় ৯০ মিনিটের পর যোগ করা সময়ে। আটলান্টায় আর্জেন্টিনা-মিশর শেষ ষোলোর ম্যাচ তখন ২-২ সমতায়। ৯০ মিনিটের পর ৩ মিনিটে এনসো ফের্নান্দেস গোল করে উদযাপনে মাতেন। তার এই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

আগামীকাল বোস্টনে ফ্রান্স-মরক্কো ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব আর্জেন্টিনা কি বাড়তি সুবিধা পাচ্ছে ফিফার কাছ থেকে— এমন প্রশ্নের জবাবে ফ্র্যান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, ‘না (সম্ভাব্য প্রভাবের কোনো সন্দেহ নেই)। এ নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। তবে আমি এই নীতিতে বিশ্বাস করি যে রেফারি নিয়োগ হয়ে গেছে, এবং এ বিষয়ে আমাদের করার কিছু নেই।’

ফিফা গতকাল এক বিবৃতিতে ফ্রান্স-মরক্কো ম্যাচের পাঁচ রেফারির নাম ঘোষণা করেছে। এই পাঁচজনের প্রত্যেকেই আর্জেন্টাইন। প্রধান রেফারি থাকছেন ফাকুন্দো তেলো। তেলোর সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল শেড। চতুর্থ রেফারির দায়িত্বে থাকছেন দারিও এরেরা। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকছেন ক্রিস্টিয়ান নাভারো।

ফ্রান্সের কোচ আরও বলেন, ‘আমি রেফারিদের ওপর আস্থা রাখার চেষ্টা করি। রেফারিকে কখনোই প্রতিপক্ষ হিসেবে দেখি না। আগামীকালের ম্যাচে তেলো এবং তাঁর সহকারী রেফারিরা ঠিক ততটাই দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, যতটা লেতেক্সিয়ে এবং তাঁর সহকারীরা আগের একটি ম্যাচে করেছিলেন।’

দেশম বলেন, ‘অবশ্যই এমন কিছু সিদ্ধান্ত সবসময়ই থাকে যা বিতর্কের জন্ম দিতে পারে। সবকিছু নির্ভর করে আপনি কোন পক্ষের সমর্থক তার ওপর। কিন্তু আমার কাছে প্রতিপক্ষ হলো মরক্কো। বরং তিনি মাঠে আছেন যাতে খেলার নিয়মগুলো যতটা সুশৃঙ্খলভাবে প্রয়োগ করা যায়, তা নিশ্চিত করতে।’

আরও

মেসির বারবার পেনাল্টি মিসের পেছনে যে কারণ

খেলাধুলা

মেসির বারবার পেনাল্টি মিসের পেছনে যে কারণ

২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির পেনাল্টি যেন হয়ে গেছে অরণ্যে রোদন, সব যেন নিষ্ফল চেষ্টা। ২ বার পেনাল্টি নিয়ে দুই বারই পেনাল্...

২০২৬-০৭-০৭ ২৩:০৬

বালোগুন বিতর্ক, ট্রাম্পের স্বীকারোক্তি নিয়ে যা বললেন ফিফা সভাপতি

খেলাধুলা

বালোগুন বিতর্ক, ট্রাম্পের স্বীকারোক্তি নিয়ে যা বললেন ফিফা সভাপতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনকলের পর ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার ঘিরে যে বিতর্ক তৈরি...

২০২৬-০৭-০৭ ২২:৪৪

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমারকে বাবার আবেগঘন বার্তা

খেলাধুলা

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমারকে বাবার আবেগঘন বার্তা

বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। টুর্নামেন্ট শেষ হওয়ার পর কান্না ধরে রাখতে পারেননি কোটি ভক্তের প্রিয় নেইমা...

২০২৬-০৭-০৭ ১৬:৫২

যুক্তরাষ্ট্রকে হারানোর পর বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

খেলাধুলা

যুক্তরাষ্ট্রকে হারানোর পর বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

বেলজিয়ামের মিডফিল্ডার আমাদু ওনানা গুরুতর চোটে পড়েছেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ৪-১ গোলের জয়ের...

২০২৬-০৭-০৭ ১৬:৪৪

ফুটবলারের লাল কার্ড স্থগিত প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

খেলাধুলা

ফুটবলারের লাল কার্ড স্থগিত প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

বিশ্বকাপের শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগান। সেই লাল কা...

২০২৬-০৭-০৬ ২৩:৫৩