বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ ২৮ সেপ্টেম্বর। বিশ্বের বিভিন্ন দেশে তথ্যের অবাধ প্রবাহ, নাগরিকের তথ্য জানার অধিকার এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য—‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’।

ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে তথ্যপ্রাপ্তি সহজ হলেও ভুল তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে যাচাইহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজে এর নেতিবাচক প্রভাব পড়ছে। এ পরিস্থিতিতে সঠিক, নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য নিশ্চিত করতে তথ্য অধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তথ্য অধিকার নাগরিকদের সরকারি ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য পাওয়ার সুযোগ তৈরি করে। সরকারি কার্যক্রম, সিদ্ধান্ত গ্রহণ, উন্নয়ন প্রকল্প ও জনসেবার বিষয়ে তথ্য সহজলভ্য হলে গুজব ও অপতথ্য যাচাইয়ের সুযোগ বাড়ে। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেও এ অধিকার সহায়ক।

তথ্য অধিকার কার্যকর করতে তথ্য কমিশনকে শক্তিশালী করা, তথ্য প্রকাশের প্রক্রিয়া সহজ করা এবং তথ্য প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। পাশাপাশি নাগরিকদের তথ্য যাচাই, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।

আরও

কাপ্তাই জাতীয় উদ্যানে খাদ্য সংকটে হাতি

অন্যান্য

কাপ্তাই জাতীয় উদ্যানে খাদ্য সংকটে হাতি

রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের প্রাকৃতিক আবাসস্থলে কমছে এশীয় হাতির খাদ্য। রোগবালাইয়ে বাঁশ ও ঝোপঝাড়ের পরিমাণ কমে যাওয়...

২০২৬-১১-০৮ ২০:১১

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট: কী হবে ৩১ ডিসেম্বরের পর?

অন্যান্য

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট: কী হবে ৩১ ডিসেম্বরের পর?

রাস্তায় একটি মোটরসাইকেল ছুটে যাচ্ছে। সামনে থেকে এর চালককে দেখা যায়। সেই সঙ্গে দেখা যায় তার মোটরসাইকেলের রং ও মডেলটিও। তব...

২০২৬-১১-০৮ ২০:০৬

আলোক নিবাস: বাংলাদেশের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের জন্য আশ্রয়স্থল

অন্যান্য

আলোক নিবাস: বাংলাদেশের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের জন্য আশ্রয়স্থল

গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে নাজমুস আহমেদ আলবাব যখন সাফল্যের শিখরে, ঠিক তখনই তার শরীরে ধরা পড়ে ব্লাড ক্যানসার। অন্য কোনো ক...

২০২৬-১১-০৭ ১১:২৭

ভয়ের পরিবেশ যেন সাংবাদিকদের নিত্যসঙ্গী

অন্যান্য

ভয়ের পরিবেশ যেন সাংবাদিকদের নিত্যসঙ্গী

গত বছরের ৩০ নভেম্বর। আন্তসীমান্ত মাদক ও অস্ত্র চোরাচালান নিয়ে প্রতিবেদন করার জন্য পরিচিত একটি আইপি টেলিভিশন চ্যানেলের সা...

২০২৬-১১-০২ ১২:৪৩

ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো ডাকাতি, ৬৩০ কোটি ডলার চুরির দাবি বাইন্যান্সের

অন্যান্য

নেপথ্যে উত্তর কোরিয়া ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো ডাকাতি, ৬৩০ কোটি ডলার চুরির দাবি বাইন্যান্সের

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স জানিয়েছে, হ্যাকাররা তাদের ওয়ালেট থেকে প্রায় ৬৩০ কোটি ডলার মূল্যের...

২০২৬-১১-০১ ১৮:১২