বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

এক্সক্লুসিভ

আজই কি থামবে যুদ্ধ? ইসলামাবাদের দিকে তাকিয়ে পুরো বিশ্ব

আজই কি থামবে যুদ্ধ? ইসলামাবাদের দিকে তাকিয়ে পুরো বিশ্ব

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি সংকটের সমাধান আজই আসবে কি না—সে প্রশ্নে উত্তাল আন্তর্জাতিক অঙ্গন। পাকিস্তানের ইসলামাবাদে শুরু হওয়া উচ্চপর্যায়ের আলোচনাকে ঘিরে এখন পুরো বিশ্বের নজর এক জায়গায়।

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নির্ধারণে আজ শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। বৈঠককে ঘিরে তৈরি হয়েছে চরম কূটনৈতিক উত্তেজনা।

লেবাননে ইসরাইলি হামলা নিয়ে শেষ মুহূর্তে জটিলতা তৈরি হলেও তেহরান শর্তসাপেক্ষে আলোচনায় অংশ নিতে রাজি হওয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈঠকের আগে একটি সমঝোতামূলক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টেলিভিশন ভাষণে বলেন, এই সংলাপ শান্তির পথে গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি একে “হয় সফল, নয় ব্যর্থ”—এমন একটি মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সঙ্গে স্টিভ উইটকফ ও জারেড কুশনার।

আলোচনায় মূল ইস্যু হিসেবে থাকছে ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্ন।

বিশ্লেষকদের মতে, ব্যাপক মতপার্থক্যের কারণে এই বৈঠকে বড় অগ্রগতি না এলেও এটি ভবিষ্যৎ কূটনৈতিক সমঝোতার ভিত্তি তৈরি করতে পারে।

আরও

অর্থের সঙ্গে বাড়ছে সংস্কারের চাপ, ঋণের কঠিন পরীক্ষা

এক্সক্লুসিভ

অর্থের সঙ্গে বাড়ছে সংস্কারের চাপ, ঋণের কঠিন পরীক্ষা

আন্তর্জাতিক দাতা ও ঋণদাতা সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। বিশ্বব্যাংক ব্যাংক খাত সংস্কারে অর্থ দিচ...

২০২৬-০৯-১৪ ১২:৩১

রাজধানীতে ৩০০-এর বেশি ছিনতাই স্পট, তালিকায় ১,৩৮৭ অপরাধী

এক্সক্লুসিভ

রাজধানীতে ৩০০-এর বেশি ছিনতাই স্পট, তালিকায় ১,৩৮৭ অপরাধী

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়ছে। ছিনতাইকারীদের হাতে শুধু সাধারণ মানুষ নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আ...

২০২৬-০৯-১২ ১৪:২৪

অর্থনীতির বড় অংশ করের বাইরে, রাজস্ব আটকে যাচ্ছে যেভাবে

এক্সক্লুসিভ

অর্থনীতির বড় অংশ করের বাইরে, রাজস্ব আটকে যাচ্ছে যেভাবে

বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছে। মানুষের আয় ও ব্যবসার পরিধি বেড়েছে। ডিজিটাল লেনদেনও দ্রুত বিস্তৃত হয়েছে। কিন্তু সেই তুলনায়...

২০২৬-০৯-১০ ১২:৪৬

দুই বছরে ২৩ পুলিশের আত্মহত্যা, সংকট কি শুধুই পারিবারিক?

এক্সক্লুসিভ

দুই বছরে ২৩ পুলিশের আত্মহত্যা, সংকট কি শুধুই পারিবারিক?

দেশে দুই বছরে অন্তত ২৩ পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। কিন্তু নথিতে এসব মৃত্যুর কারণ হিসেবে বারবার উঠে এসেছে একই ধরনের শব্...

২০২৬-০৯-০৯ ১৩:৩১

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ‘নেই’

এক্সক্লুসিভ

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ‘নেই’

ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন ভারতে অবস্থানকারী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সময় যত ঘনিয়ে আসছ...

২০২৬-০৯-০৬ ১২:৪৯

রাজনীতিতে বিএনপির ৪৮ বছর, সামনে কঠিন পরীক্ষা

এক্সক্লুসিভ

রাজনীতিতে বিএনপির ৪৮ বছর, সামনে কঠিন পরীক্ষা

প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দীর্ঘ এই রাজনৈতিক পথচলায় ক্ষমতা, আন্দোলন, ভাঙন, দমন-পীড়ন ও...

২০২৬-০৯-০১ ১২:৩০