সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

৬৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন প্রবীণ ক্রিকেটার, আর্চারের প্রতিক্রিয়া

৬৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন প্রবীণ ক্রিকেটার, আর্চারের প্রতিক্রিয়া

বিশ্বের আনাচে কানাচে কত ক্রিকেটারই তো থেকে যান, যাদের নিয়ে কোনো খবর হয় না। কিন্তু বিল জেঙ্কিনসন শিরোনামে এলেন বিদায় নেওয়ার বেলায়। ৬৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি রূপকথার মতো। তার এই দীর্ঘ ক্যারিয়ারের মতো বয়স শুনলেও চমকে যেতে হবে, ৮২ বছর!

বিল ‘জেঙ্কো’ জেঙ্কিনসন সাউথস্পোর্টে চার্চটাউন ক্রিকেট ক্লাবে তার শেষ ম্যাচ খেলতে মাঠে নামার সময় গার্ড অব অনার পান। তারপর নিজের শেষ বলে একটি চারও মারেন। এই ভালোবাসার মানুষটি চার্চটাউনের হয়ে খেলছেন এবং সমর্থন দিয়ে যাচ্ছেন, ক্লাবটি লিভারপুল অ্যান্ড ড্রিস্টিক্ট ক্রিকেটে অংশ নেয়। 

অবশ্য কয়েক বছর আগেই শারীরিক সমস্যার কারণে ক্রিকেট থেকে দূরে সরে যান বিল। তবে চার্চটাউনে নিয়মিত আসতেন, সমর্থন দিতেন ক্লাবকে এবং বন্ধুদের সঙ্গেও সময় কাটানোও ছিল উদ্দেশ্য।

গত মাসে অধিনায়ক স্টিভেন পারসাল ও সহঅধিনায়ক রায়ান বাক সিদ্ধান্ত নেন, এখন সময় হয়েছে ‘জেঙ্কোকে’ উপযুক্ত বিদায় সংবর্ধনার দেওয়ার। সেই চিন্তা থেকেই চার্চটাউন একটি বিশেষ ম্যাচ আয়োজন করে। মার্সিসাইড স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের বিপক্ষে ব্যাট করতে নামার সময় দুই দলের খেলোয়াড়রা গার্ড অব অনার দেন তাকে। তারপর খেলোয়াড়ি ক্যারিয়ারের শেষ টানেন চার মেরে।

ওই মুহূর্তটি চার্চটাউন তাদের ইনস্টাগ্রামে শেয়ার করে। পরে সেটি ভাইরাল হয়। বিলকে শুভেচ্ছা জানিয়ে তাতে কমেন্ট করেন এবং লাইকের ছড়াছড়ি পড়ে যায়। পোস্টটি নজরে পড়ে ইংলিশ পেস তারকা আর্চারের। তিনি কমেন্ট করেছেন, ‘দারুণ ইনিংস বিল’।

আরও

৩০০ ক্লাব গোলে রোনালদো-এমবাপেকে পেছনে ফেললেন হালান্ড

খেলাধুলা

৩০০ ক্লাব গোলে রোনালদো-এমবাপেকে পেছনে ফেললেন হালান্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল শনিবার কভেন্ট্রি সিটির বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে। একমাত্র গোল করেন আর্লিং হালান্...

২০২৬-০৯-০৬ ০৮:৩০

পিসিবির জিম্মায় পাকিস্তান খেলোয়াড়দের ফোন!

খেলাধুলা

পিসিবির জিম্মায় পাকিস্তান খেলোয়াড়দের ফোন!

পাকিস্তান ক্রিকেটের সমস্যা জর্জরিত ইংল্যান্ড সফর আরেকটি অস্বাভাবিক মোড় নিলো। এজবাস্টনে তৃতীয় ও শেষ টেস্টের আগে জাতীয় দলে...

২০২৬-০৯-০৬ ০৮:২৯

আবারও চোটে নেইমার, মাঠের বাইরে থাকতে পারেন দুই মাস

খেলাধুলা

আবারও চোটে নেইমার, মাঠের বাইরে থাকতে পারেন দুই মাস

ফুটবল মাঠে ফিরলেই নেইমারের পায়ের জাদু দেখতে চান ভক্তরা। কিন্তু ব্রাজিলিয়ান তারকার সাম্প্রতিক সময়ের গল্প যেন মাঠে ফেরার চ...

২০২৬-০৯-০৫ ১৬:০০

মেসির সামনে আরেক রেকর্ড ভাঙার সুযোগ, তবে খেলতে হবে ২০২৭ পর্যন্ত!

খেলাধুলা

মেসির সামনে আরেক রেকর্ড ভাঙার সুযোগ, তবে খেলতে হবে ২০২৭ পর্যন্ত!

আরও এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির তরুণ ডিফেন্ডার নোয়াহ অ্যালেন শিকাগো ফায়ারে পাড়ি জমানোর...

২০২৬-০৯-০৫ ১১:৫৯

এমবাপের পেনাল্টি মিসের রাতে মৌসুমে রিয়ালের প্রথম হার

খেলাধুলা

এমবাপের পেনাল্টি মিসের রাতে মৌসুমে রিয়ালের প্রথম হার

কিলিয়ান এমবাপের পরিকল্পনা আঁচ করে ঠিক বাঁ দিকেই লাফিয়েছেন রিয়াল বেটিসের গোলরক্ষক আলভারো ভালেস। পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার পর...

২০২৬-০৯-০৫ ০৯:৫৮