বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

৬ বলে ৬ উইকেট, জোড়া হ্যাটট্রিকের নজির

৬ বলে ৬ উইকেট, জোড়া হ্যাটট্রিকের নজির

৬ বলে ছয় ছক্কার মার ক্রিকেটে নতুন নয়। এবার ৬ বলে ৬ উইকেট নিয়ে চমকে দিলেন পেসার মাইলস ডেভিস। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে।

ইংল্যান্ডের দক্ষিণ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল পেনক্রিজ ক্রিকেট ক্লাব এবং পেলসাল ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ১৬৮ রান করে পেনক্রিজ। জবাবে ১২.৫ ওভারে ৫২ রানে শেষ হয়ে যায় পেলসালের ইনিংস।

পেনক্রিজ ক্লাবের হয়ে খেলা ডেভিসের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি পেলসালের ব্যাটাররা। ১৬ রানে ৭ উইকেট নেন তিনি। তার মধ্যে টানা ছয় বলে ৬ টি উইকেট নিয়েছেন। জোড়া হ্যাটট্রিকের নজির গড়েছেন তিনি।

৮ ওভারের পর পেলসালের রান ছিল ২ উইকেটে ৪৯। নবম ওভারে বল করতে আসেন ডেভিস। তার আগে পেলসালের ইনিংসের তৃতীয় ওভারে একটি উইকেট নেন তিনি। নিজের পঞ্চম ওভারের প্রথম বলটি ‘ওয়াইড’ করেন। ওই ওভারের পঞ্চম এবং ষষ্ঠ বলে দুই ব্যাটার পিটার স্টিভেন্স এবং এহসান আকবরকে বোল্ড করে দেন। হ্যাটট্রিকের সুযোগ থাকায় ১১তম ওভারে আবার ডেভিসকে বল দেন পেনক্রিজের অধিনায়ক জ্যাক পোপ। তার এই সিদ্ধান্তেই তৈরি হয়েছে বিরল নজির।

নিজের ষষ্ঠ ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন ডেভিস। লেগ স্টাম্পে করা তার বল ব্যাটার অ্যালেক্স জোন্সের ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষকের দস্তানায় জমা পড়ে। ততক্ষণে প্রতিপক্ষ শিবিরে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন তিনি। পরের তিনটি বলেই তিনি একে একে বোল্ড করেন প্রতিপক্ষ অধিনায়ক ড্যানিয়েল পেন্নেল, টম রাইট এবং জেমি হলমেসকে। পূর্ণ করেন জোড়া হ্যাটট্রিক।

এমন সাফল্যে উচ্ছ্বসিত ডেভিস বলেছেন, ‘‘ব্যাপারটা আমার এখনও অবাস্তব মনে হচ্ছে। তবে এটা অসাধারণ সাফল্য। সত্যি বলতে, কী বলব বুঝতেই পারছি না। চতুর্থ উইকেটটা পাওয়ার পর বেশ অবাক হয়েছিলাম। তারপর তো আরও দুটো উইকেট পেয়ে গেলাম!’’

আরও

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐত...

২০২৬-০৮-১৮ ১৩:১৯

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১