মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

৩০ ক্রিকেটার নিয়ে শুরু হচ্ছে যুবাদের নতুন ক্যাম্প

৩০ ক্রিকেটার নিয়ে শুরু হচ্ছে যুবাদের নতুন ক্যাম্প

চলতি বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ দল। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়ে দেশে ফিরেছিল আজিজুল হাকিম তামিমের দল। এরপর থেকে যুব দলের আর কোনো ম্যাচ হয়নি। তবে ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে কাজ শুরু করেছে বিসিবি।

ইতোমধ্যে শেষ হয়েছে ইয়ুথ ক্রিকেট লিগ। খুলনায় চলেছে ৪৫ জন নিয়ে ট্রেনিং সেশনও। জুনিয়র টাইগারদের সাবেক প্রধান কোচ নাভিদ নেওয়াজের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় নতুন করে প্রধান কোচ হিসেবে হান্নান সরকারকে নিয়োগ দিয়েছে বিসিবি। নতুন কোচের অধীনে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে স্কিল ক্যাম্প।

 ২১ দিনের এই ক্যাম্প অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। মোট ৩০ জন ক্রিকেটার নিয়ে হবে এবারের ক্যাম্প। যেখানে যুব ক্রিকেটাররা তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং নিয়ে নিবিড়ভাবে কাজ করবেন। ২০২৮ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই ক্যাম্পে নামছে বাংলাদেশ দল।

অনূর্ধ্ব-১৯ প্রধান কোচ হান্নান সরকার ছাড়াও এই ক্যাম্পে থাকবেন পেস বোলিং কোচ ডলার মাহমুদ, ফিল্ডিং কোচ মোহাম্মদ সেলিম এবং আরশাদ খানরা। 

আরও

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮