মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

১৮ বছর আগের চুক্তির ‘পুরস্কার’ : ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্নের পরিবার

১৮ বছর আগের চুক্তির ‘পুরস্কার’ : ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্নের পরিবার

অস্ট্রেলিয়ান স্পিন লিজেন্ড শেন ওয়ার্ন শুধু বল হাতেই জাদুকর ছিলেন না। তিনি ছিলেন দূরদর্শীও। কখন ও কীভাবে বাজি ধরতে হয় তা ভালো জানা ছিল তার। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরে তার চুক্তির সঙ্গে একটি অনন্য শর্ত জুড়িয়ে দেন, যার সুফল প্রায় দুই দশক পর পাচ্ছে তার পরিবার।

১৫ হাজার ২৯০ কোটি ভারতীয় রুপিতে কাল সোমানির নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রভিত্তিক কনসোর্টিয়াম বিক্রি হওয়ার পর এই শর্ত কার্যকর হচ্ছে। 

২০০৮ সালে চুক্তির সময় ওয়ার্নকে কেবল নেতৃত্বই নয়, ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটীয় কার্যক্রমের পূর্ণ নিয়ন্ত্রণও দেওয়া হয়েছিল তার হাতে। চুক্তির আওতায় প্রয়াত অস্ট্রেলিয়ান আইকনকে দলে খেলা প্রত্যেক বছরের জন্য ০.৭৫ শতাংশ মালিকানা অংশীদারিত্ব দেওয়া হয়েছিল।

ওয়ার্ন রাজস্থানের সঙ্গে খেলেছেন চার মৌসুম। ২০০৮ সালে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় তার দল। ফ্র্যাঞ্চাইজির মালিকানায় তার অংশীদারিত্ব ৩ শতাংশ বেড়ে যায়। আর এবার দলটি ১৫ হাজার কোটি রুপিতে বিক্রি হওয়ায় ওয়ার্নের অংশের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫০ থেকে ৪৬০ কোটি রুপি।

ওয়ার্নের পরিবার এই শেয়ার বিক্রি করতে পারবেন এবং আসন্ন আইপিএল শেষে নগদ অর্থ ঘরে নিতে পারবেন। তবে এই চুক্তি অবশ্যই ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের কাছ থেকে অনুমোদন পেতে হবে।

আরও

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮