মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালন এবং খ্যাতনামা দক্ষিণ ভারতীয় পরিচালক আর বাল্কি। আইকনিক চলচ্চিত্র ‘পা’ মুক্তির প্রায় ১৭ বছর পর আবারও এক হতে যাচ্ছেন তারা। ২০০৯ সালে নির্মিত সাড়াজাগানো ওই ছবির পর এবার সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি তামিল প্রজেক্টের মাধ্যমে পর্দায় ফিরছেন । সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্ক্রিপ্ট হাতে শুটিং পেছনের দৃশ্য শেয়ার করে আনুষ্ঠানিকভাবে এই নতুন যাত্রার ঘোষণা দেন বিদ্যা নিজেই।

 

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে ৪৭ বছর বয়সি এই অভিনেত্রীকে চশমা পরা ও পরিপাটি বেণী বাঁধা লুকে মনোযোগ দিয়ে চিত্রনাট্য পড়তে দেখা গেছে। ছবির ক্যাপশনে বিদ্যা লেখেন, ‘নতুন সূচনা, আর বাল্কির সঙ্গে নতুন তামিল ছবি।’ 

 

অভিনেত্রীর এই পোস্টের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হওয়ার প্রাথমিক ইঙ্গিত মিললেও এর নাম কিংবা মূল গল্প নিয়ে এখনই কিছু জানাননি নির্মাতারা। ২০০৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘পা’ সিনেমায় অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন বিদ্যা। দীর্ঘ ১৭ বছর পর তাঁদের এই পুনর্মিলন নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে ইতিবাচক কৌতূহল তৈরি হয়েছে।

 

চলতি ২০২৬ সালের শেষভাগে বেশ কয়েকটি বিগ বাজেটের বাণিজ্যিক ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিদ্যা বালন। মেগাস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’ সিনেমায় ‘কান্থা’ চরিত্রে অভিনয় করছেন তিনি, যেখানে মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের ভূমিকায় দেখা যাবে তাকে। 

সম্প্রতি প্রকাশ পেয়েছে তার চরিত্রের ফার্স্ট লুক টিজার। ছবিটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এছাড়া, পরিচালক আনিস বাজমির নাম ঠিক না হওয়া একটি কমেডি-ড্রামা ছবিতে অক্ষয় কুমার ও রাশি খান্নার সঙ্গে দেখা যাবে তাকে। কেরালায় প্রথম ধাপের শুটিং শেষ হওয়া এই সিনেমাটি আগামী ৪ ডিসেম্বর পেক্ষাগৃহে আসবে।

আরও

ক্যান্সার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ হিনাকে বিয়ে করেন প্রেমিক

বিনোদন

ক্যান্সার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ হিনাকে বিয়ে করেন প্রেমিক

দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক, কিন্তু বিয়ের পরিকল্পনা ছিল না কখনোই। তবে মারণব্যাধি ক্যান্সার বদলে দিল জীবনের সব হিসা...

২০২৬-১১-০১ ১৬:৪৮

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

বিনোদন

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অভিনেত্রী তানজিন তিশার। গত বছর শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় নাম লেখানোর পর থেকে একের...

২০২৬-১০-২৮ ১৭:৩৯

‘খুনি নই, প্রেমিক’ কিং ছবির নতুন পোস্টারে শাহরুখের চমক

বিনোদন

‘খুনি নই, প্রেমিক’ কিং ছবির নতুন পোস্টারে শাহরুখের চমক

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। এবার সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করে আলোচন...

২০২৬-১০-২৭ ১৬:১০

আমার সফলতায় হীনম্মন্যতায় ভুগত পুরুষ সহ-অভিনেতারা: কীর্তি সুরেশ

বিনোদন

আমার সফলতায় হীনম্মন্যতায় ভুগত পুরুষ সহ-অভিনেতারা: কীর্তি সুরেশ

বিনোদন জগতে সফল ও উচ্চাভিলাষী নারীদের প্রতি পুরুষ সহ-অভিনেতাদের দৃষ্টিভঙ্গি কেমন হয়? সম্প্রতি নেটফ্লিক্সের নতুন গ্যাংস্ট...

২০২৬-১০-২৬ ১৩:১৩