রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধ

যুক্তরাষ্ট্রের যে অনুরোধ প্রত্যাখ্যান করল সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্রের যে অনুরোধ প্রত্যাখ্যান করল সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্র | ছবি: সংগৃহীত

ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের করা দুটি সামরিক ওভার ফ্লাইট অনুরোধ প্রত্যাখ্যান করেছে সুইজারল্যান্ডের সরকার।

শনিবার (১৪ মার্চ) দেশটির ফেডারেল কাউন্সিলের বিবৃতির ভিত্তিতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। 

দেশটির ফেডারেল কাউন্সিল জানায়, নিরপেক্ষতার আইন (law of neutrality) উল্লেখ করে যুক্তরাষ্ট্রের করা দুইটি সামরিক উড্ডয়ন অনুরোধ নাকচ করা হয়েছে। পাশাপাশি একটি রক্ষণাবেক্ষণ ফ্লাইট এবং পরিবহণ বিমানের দুইটি ওভার ফ্লাইট অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা।

সরকারের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক আইন ও সুইজারল্যান্ডের দীর্ঘদিনের নিরপেক্ষতা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যদি ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কোনো হামলা করা হয়, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন কোম্পানির স্থাপনাগুলোতে আঘাত করবে তার দেশ।

আরাঘচি বলেন, যদি ইরানের স্থাপনাগুলোতে লক্ষ্য করা হয়, আমাদের বাহিনী এ অঞ্চলের মার্কিন কোম্পানি বা যেসব কোম্পানিতে যুক্তরাষ্ট্রের শেয়ার আছে- সেসব স্থাপনাগুলো লক্ষ্য করবে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় পাঁচটি মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার পাওয়া গেছে। 

আরও

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

মার্কিন মধ্যবর্তী নির্বাচন সাধারণত দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্টের জনপ্রিয়তা এবং কংগ্রেসের নি...

২০২৬-১১-০৫ ১৭:০৮

প্রথম মুসলিম সিনেটর, কংগ্রেস সদস্য-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকানদের জয়জয়কার

আন্তর্জাতিক

প্রথম মুসলিম সিনেটর, কংগ্রেস সদস্য-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকানদের জয়জয়কার

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকান প্রার্থীরা অভূতপূর্ব সাফল্য পেয়েছেন। এর মধ্য দিয়ে দে...

২০২৬-১১-০৫ ১২:২২

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

আন্তর্জাতিক

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্...

২০২৬-১১-০৪ ২২:০৪

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

আন্তর্জাতিক

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে এ সপ্তাহে জমকালো আয়োজন করেছেন এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। ছিল ডিজে পরিবেশনা,...

২০২৬-১১-০১ ১৮:০৮

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

আন্তর্জাতিক

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

রাশিয়ার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ব্যবহার করে সৌদি আরবের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে সহায়তা পাচ্ছে ইরান-সম...

২০২৬-১১-০১ ১৮:০৩

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌ কিট মার্কেট এলাকায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশিসহ ১৮১ জন বিদেশি নাগরিককে...

২০২৬-১১-০১ ১৪:৫৯