মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, মার্কিন বাহিনী কৌশল খাটিয়ে এই পানিপথ দিয়ে কিছু জাহাজ বের করতে পারলেও পুরো এলাকার মূল নিয়ন্ত্রণ এখন ইরানি বাহিনীর হাতেই রয়েছে।
যুক্তরাষ্ট্র জাহাজগুলোকে নিরাপত্তার ভুয়া আশ্বাস দিয়ে হরমুজ প্রণালির দক্ষিণের পথ দিয়ে চালানোর চেষ্টা করছে, যা আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতার স্পষ্ট লঙ্ঘন। ইরান এই চেষ্টা যেকোনো মূল্যে ব্যর্থ করে দেবে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধকে একটি প্রত্যক্ষ যুদ্ধ বা সামরিক পদক্ষেপ হিসেবে দেখছে তেহরান। গালিবাফ স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র যদি পরিস্থিতি আরও উত্তপ্ত করে, তবে ইরানও সামরিক শক্তি দিয়ে তার জবাব দেবে। পারস্য উপসাগর দিয়ে ইরানের তেল বিক্রি বন্ধ করার মার্কিন চেষ্টার জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানকে তেল রপ্তানি করতে না দেয়, তবে এই পুরো অঞ্চল থেকে বিশ্বের অন্য কোনো দেশও আর এক ফোঁটা তেল রপ্তানি করতে পারবে না।
সূত্র: মিডলইস্ট আই।