বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে বিবাহ ভাতা নিয়ে সচেতনতা কম, আবেদন করলে মিলতে পারে কর সুবিধা

যুক্তরাজ্যে বিবাহ ভাতা নিয়ে সচেতনতা কম, আবেদন করলে মিলতে পারে কর সুবিধা

যুক্তরাজ্যে বসবাসরত বিবাহিত দম্পতিদের জন্য কর সুবিধাভিত্তিক ‘বিবাহ ভাতা’ চালু থাকলেও এ বিষয়ে সচেতনতা তুলনামূলক কম বলে জানা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নির্ধারিত শর্ত পূরণ করলে সহজেই আবেদন করে এই সুবিধা পাওয়া সম্ভব, এমনকি আগের চার বছর পর্যন্তও আবেদন করা যায়।

এই ভাতার আওতায় সর্বোচ্চ প্রায় ১ হাজার ২৬০ পাউন্ড পর্যন্ত কর ছাড় পাওয়া যেতে পারে। সাধারণত যেসব পরিবারে স্বামী বা স্ত্রীর একজনের বার্ষিক আয় ১২ হাজার ৫০০ পাউন্ডের নিচে এবং অন্যজনের আয় ১২ হাজার ৫৭১ থেকে ৫০ হাজার ২৭০ পাউন্ডের মধ্যে, তারা এই সুবিধার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এটি কোনো সামাজিক সহায়তা ভাতা নয়; বরং কর ব্যবস্থার একটি অংশ। ফলে আবেদনকারীর ব্রিটিশ নাগরিক হওয়া বাধ্যতামূলক নয়। যুক্তরাজ্যে বৈধভাবে বসবাসকারী যে কেউ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই সুবিধা নিতে পারেন।

বাংলাদেশ থেকে কর্মসংস্থান বা সেবাখাতে ভিসা নিয়ে যাওয়া অনেক অভিবাসীও এই ভাতার আওতায় আসতে পারেন। তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট আয়ের শর্ত পূরণ এবং দাম্পত্য জীবনের ন্যূনতম সময়কাল অন্তত এক বছর হওয়া প্রয়োজন।

যাঁরা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন কিন্তু আগে আবেদন করেননি, তাঁরা চাইলে আগের চার বছর পর্যন্ত কর সুবিধার জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই এই সুবিধা সম্পর্কে অবগত না থাকায় প্রাপ্য কর ছাড় থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এ বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সঠিক তথ্য জেনে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ফটো গ্যালারি

১ / 1

যুক্তরাজ্যে বিবাহ ভাতা নিয়ে সচেতনতা কম, আবেদন করলে মিলতে পারে কর সুবিধা

আরও

বিবিসিসিআই’র নতুন ডিরেক্টর জহিরুল ইসলাম সিআইপি

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশি নেতৃত্বের চমক বিবিসিসিআই’র নতুন ডিরেক্টর জহিরুল ইসলাম সিআইপি

ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) ডিরেক্টর নির্বাচিত হয়েছেন এমএইচ গ্লোবাল গ্রুপের চি...

২০২৬-০৯-০৯ ২২:৩৪

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির পণ্য নিষিদ্ধ করলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাজ্যের খবর

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির পণ্য নিষিদ্ধ করলেন অ্যান্ডি বার্নহাম

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি থেকে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাজ্যের প্রধানমন...

২০২৬-০৯-০৯ ১৬:১৮

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭