শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যাত্রীদের প্রাণ বাঁচানো সেই ভারতীয় পাইলটের সঙ্গে দেখা করলেন দুবাই যুবরাজ

যাত্রীদের প্রাণ বাঁচানো সেই ভারতীয় পাইলটের সঙ্গে দেখা করলেন দুবাই যুবরাজ

মাঝ আকাশে সহকারী পাইলটের হামলায় গুরুতর আহত হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার। সেখানে তার সঙ্গে দেখা করেছেন সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স ও উপ-প্রধানমন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সাক্ষাৎ শেষে শেখ হামদান পাইলটের প্রতি ‘পূর্ণ কৃতজ্ঞতা ও প্রশংসা’ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের পক্ষ থেকে এবং দেশের নেতৃত্বের পক্ষ থেকে তার প্রতি পূর্ণ কৃতজ্ঞতা ও প্রশংসা রয়েছে।’

ওই পোস্টে প্রকাশিত ছবিতে শেখ হামদানকে স্মিতের সঙ্গে কথা বলতে ও তাকে আলিঙ্গন করতে দেখা যায়। তিনি আরো লিখেন, ‘আমরা গর্বিত যে তিনি আমাদের দলের অংশ, আমাদের দেশের গল্পের অংশ এবং সংযুক্ত আরব আমিরাত যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে—সহমর্মিতা, শান্তি ও জীবনের—তারও অংশ।’

প্রসঙ্গত, দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। তার সহকারী পাইলট ছিলেন ওমানের নাগরিক হামাম আলহাম্মামি। অভিযোগ রয়েছে, বিমানটি বিধ্বস্ত করার উদ্দেশ্যে তিনি ককপিটে থাকা ক্র্যাশ অ্যাক্স দিয়ে স্মিতের ওপর আকস্মিক হামলা চালান।

দুই পাইলটের মধ্যে ধস্তাধস্তির সময় বিমানটি কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার ফুট নিচে নেমে যায় এবং দুর্ঘটনার দিকে এগিয়ে যাচ্ছিল।

গুরুতর আহত অবস্থাতেও স্মিত উপস্থিত বুদ্ধি ও সাহস দেখিয়ে ককপিটের দরজা খুলে যাত্রীদের সতর্ক করেন। যাত্রীরা দ্রুত ককপিটে ঢুকে হামলাকারীকে কাবু করে বিমানটি স্থিতিশীল করে। পরে দায়িত্বের বাইরে থাকা পাইলটরা বিমানটি নিরাপদে অবতরণ করান।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্মিতের সাহসিকতার প্রশংসা করেছেন। এদিকে, বিমানটি বিধ্বস্ত করার কথিত প্রচেষ্টার পেছনে সহ-পাইলটের উদ্দেশ্য তদন্ত করছে কর্তৃপক্ষ।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, উগ্র মতাদর্শ নিয়ে উদ্বেগের কারণে এর আগে আলহাম্মামিকে ওমানে উড়োজাহাজ চালানো থেকে নিষিদ্ধ করা হয়েছিল। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বে তদন্ত চলছে। ঘটনাটির সঙ্গে কোনো ‘সন্ত্রাসী কর্মকাণ্ড বা উদ্দেশ্য’ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটি।

আরও

গাদ্দাফির সনদ ছেঁড়া থেকে ট্রাম্পের ‘এস্কেলেটরগেট’; জাতিসংঘের স্মরণীয় সব মুহূর্ত

আন্তর্জাতিক

গাদ্দাফির সনদ ছেঁড়া থেকে ট্রাম্পের ‘এস্কেলেটরগেট’; জাতিসংঘের স্মরণীয় সব মুহূর্ত

বর্তমানে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলছে। ‘আস্থা পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্য...

২০২৬-১০-০২ ২২:১৮

মোজতবার শারীরিক অবস্থা নিয়ে জল্পনার মধ্যে শাশুড়ির নতুন দাবি

আন্তর্জাতিক

মোজতবার শারীরিক অবস্থা নিয়ে জল্পনার মধ্যে শাশুড়ির নতুন দাবি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনার মধ্যে তাকে নিয়ে নতুন দাবি করেছেন তার শাশুড়ি তা...

২০২৬-১০-০২ ২০:৫৫

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

আন্তর্জাতিক

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

সৌদি আরবের মদিনায় মসজিদে নববির একটি বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি কর...

২০২৬-১০-০২ ২০:৪৯

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

আন্তর্জাতিক

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস বিক্ষোভে রূপ নেওয়ায় শুক্রবার (২ অক্টোবর) প্রায় ৪০০ উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর...

২০২৬-১০-০২ ১৮:৫৯

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলোর দুবাইয়ে অবতরণের অনুমতি বাতিল করায় দুবাইয়ে আটকে থাকা ইসরায়েলিদের দেশে ফে...

২০২৬-১০-০২ ১৮:৫৩

চীনের চাপের মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

আন্তর্জাতিক

চীনের চাপের মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

চীনের সামরিক চাপের মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা ৬৬টি এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের প্রথম...

২০২৬-১০-০২ ১৪:৫৭