রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

ভুয়া স্ক্রিনশট ঘিরে ছাত্রদলের তুলকালাম, মারধরের শিকার দুই ডাকসু নেতা

ভুয়া স্ক্রিনশট ঘিরে ছাত্রদলের তুলকালাম, মারধরের শিকার দুই ডাকসু নেতা

রাজধানীর শাহবাগ থানার সামনে হামলা ও মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর রাজধানীর শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করে দেয়া একটি ফেসবুক পোস্টের জেরে এই হামলার সূত্রপাত হয় বলে জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, অরণ্য আবির নামের একটি ফেসবুক আইডি থেকে ডাকসুতে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করা আবদুল্লাহ আল মাহমুদের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করা হয়। সেই পোস্টে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করা হয়। পোস্টটি শেয়ার দিয়ে ক্যাপশনে অরণ্য আবির নামের ওই ফেসবুক ব্যবহারকারী লিখেছিলেন, দেখা যাক বিএনপি এই শিবির কর্মীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারে কিনা।

তবে স্বাধীন ফ্যাক্টচেকার রিউমর স্ক্যানার জানিয়েছে, আবদুল্লাহ আল মাহমুদের যেই স্ক্রিনশট অরণ্য আবির নামের ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়েছে, তা আসলে ভুয়া। জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত পোস্টটি মূলত ঈশান চৌধুরী নামের একটি ফেসবুক আইডি থেকে দেয়া হয়েছিল।

তবে এই তথ্য যাচাই না করেই শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর ছাত্রদল নেতাকর্মীরা চড়াও হয়েছেন বলে অভিযোগ করেছে ছাত্রশিবির।

এদিকে ঘটনার পর এ বি জুবায়ের ও মুসাদ্দিককে উদ্ধার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে নেওয়া হয়। সে সময় থানার সামনে ছাত্রদলের নেতা–কর্মীসহ বিক্ষুব্ধ একদল লোক অবস্থান নেন।

এক ঘণ্টার বেশি সময় এই অবস্থা চলার পর জুবায়ের ও মুসাদ্দিককে শাহবাগ থানা জামে মসজিদের ফটক দিয়ে বের করে নেওয়া হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বি জুবায়ের ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) সমাজসেবা সম্পাদক এবং মুসাদ্দিক ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক। গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তাঁরা।

আরও

ফ্যামিলি কার্ড ‘শুমারি’র কাজ না পেয়ে দুই ছাত্রদল নেতার পদত্যাগ

রাজনীতি

ফ্যামিলি কার্ড ‘শুমারি’র কাজ না পেয়ে দুই ছাত্রদল নেতার পদত্যাগ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প...

২০২৬-০৮-১১ ২২:৩৯

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ, জামায়াতের তিন নেতা কারাগারে

রাজনীতি

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ, জামায়াতের তিন নেতা কারাগারে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা ফেলা নিয়ে বিরোধের জেরে দায়ের করা হামলার মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাধারণ...

২০২৬-০৮-১০ ২৩:৩০

সম্ভবত ভারত শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না: আসিফ মাহমুদ

রাজনীতি

সম্ভবত ভারত শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না: আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে রাখার মধ্যে আর কোনো কূটনৈতিক পাওয়া-না পাওয়ার বিষয় নেই।...

২০২৬-০৮-০৫ ২০:১৭

ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদলকে শিক্ষা নেওয়ার আহ্বান ছাত্রশিবিরের

রাজনীতি

ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদলকে শিক্ষা নেওয়ার আহ্বান ছাত্রশিবিরের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠান চলাক...

২০২৬-০৮-০৪ ২২:৩৪

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

রাজনীতি

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

বাংলাদেশে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্ন...

২০২৬-০৮-০৪ ২২:১০

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: নাহিদ ইসলাম

রাজনীতি

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: নাহিদ ইসলাম

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে এলে তাকে সরাসরি বিমানবন্...

২০২৬-০৮-০৩ ২২:০৩