শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’: আবদুস সালাম

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’: আবদুস সালাম

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ছাত্রদল যত বেগবান হবে, বিএনপির রাজনীতি তত উর্বর হবে। এ সংগঠন থেকেই মেধাবী ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) আয়োজিত ‘কমল কুঁড়ি’ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ছাত্রদলকে মেধা, জ্ঞান, দেশপ্রেম ও সাংগঠনিক দক্ষতায় সমৃদ্ধ করে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব গড়ে তুলতে হবে। মেধার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, মেধা ও নেতৃত্বের কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর তিনি রাজনীতি, সাহিত্য, শিল্প, কৃষি ও বৈদেশিক নীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, নিজেদের ছোট করে দেখার কোনো কারণ নেই। অতীতে এ সংগঠন থেকে উঠে এসে অনেকে বিএনপির স্থায়ী কমিটি, মন্ত্রিপরিষদ ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ভবিষ্যতেও ছাত্রদলের নেতাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে।

ছাত্রদলের নেতা-কর্মীদের সাহিত্যচর্চা ও বই পড়ার অভ্যাস বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতির চর্চার মধ্য দিয়ে দেশপ্রেম এবং দেশপ্রেম থেকে মানবপ্রেমের বিকাশ ঘটে। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কারণে জিয়াউর রহমান মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন বলেও মন্তব্য করেন তিনি।

দীর্ঘ ১৭ বছর ছাত্রদল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি বলে দাবি করেন আবদুস সালাম। অতীতের ডাকসু নির্বাচন নিয়ে পড়ে না থেকে ভবিষ্যতের দিকে তাকানোর আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক হলগুলোতে ছাত্রদলকে স্বাভাবিক কার্যক্রম চালাতে দেওয়া হয়নি।

তিনি বলেন, শিক্ষার্থীদের রাজনীতিতে সম্পৃক্ত করার পাশাপাশি বিএনপি, ইসলামী ছাত্রশিবির ও তাঁর ভাষায় ‘পরাজিত ফ্যাসিবাদের রাজনীতি’র মধ্যে পার্থক্য তুলে ধরতে হবে। একই সঙ্গে স্কুলপর্যায় থেকেই যোগ্য ও মেধাবী নেতৃত্ব খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন তিনি। দীর্ঘ নির্যাতন, নিপীড়ন, গুম ও জেল-জুলুমের মধ্যেও ছাত্রদল টিকে থেকে সাংগঠনিক দৃঢ়তার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন আবদুস সালাম।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজের ধরন ও রাষ্ট্র পরিচালনার প্রস্তুতির প্রশংসা করে আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর বিভিন্ন সভার আগে তিনি সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত পড়াশোনা ও গবেষণা করেন, নথিপত্র পর্যালোচনা করেন এবং নানা বিষয়ে প্রশ্ন করেন। ফলে সভায় অংশগ্রহণকারীদেরও প্রস্তুতি নিয়ে যেতে হয়।

তারেক রহমান দেশের উন্নয়ন, কৃষি, পানিসম্পদ ও সৌরবিদ্যুতের সম্ভাবনা নিয়ে কাজ করছেন উল্লেখ করে আবদুস সালাম বলেন, আগামী পাঁচ বছর বাধাহীনভাবে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রধানমন্ত্রী দেশে ব্যাপক পরিবর্তন আনতে পারবেন বলে তাঁর বিশ্বাস। প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এ উদ্যোগ দেশের স্বার্থে নেওয়া হয়েছে।

বিএনপি ক্ষমতায় আসার পর নেতা-কর্মীদের দায়িত্ব কমেনি, বরং বেড়েছে বলে মন্তব্য করেন আবদুস সালাম। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই সরকারকে সফল করতে নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সরকারের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, কে কী বলল, সেদিকে মনোযোগ না দিয়ে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। নেতা-কর্মীদের এমন কোনো কাজ করা উচিত নয়, যার কারণে সরকার সমালোচনার মুখে পড়ে। দলের কারও বিরুদ্ধে সমস্যা বা অনিয়মের অভিযোগ থাকলে তাঁকে দূরে সরিয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

আরও

আখতারুজ্জামান দলের 'নেতা' কি না অবস্থান স্পষ্ট করল জামায়াত

রাজনীতি

আখতারুজ্জামান দলের 'নেতা' কি না অবস্থান স্পষ্ট করল জামায়াত

মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেতা নন, তিনি দলের প্রাথমিক সদস্য বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির ও...

২০২৬-১০-০৩ ১৮:০৮

‘বিএনপি সরকার জনগণের সরকার, নারীর ক্ষমতায়নে বিশ্বাসী’

রাজনীতি

‘বিএনপি সরকার জনগণের সরকার, নারীর ক্ষমতায়নে বিশ্বাসী’

বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

২০২৬-১০-০৩ ১৫:০২

মেজর (অব.) আখতারুজ্জামান সম্পর্কে যা বললেন রাশেদ খাঁন

রাজনীতি

মেজর (অব.) আখতারুজ্জামান সম্পর্কে যা বললেন রাশেদ খাঁন

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গণঅভ্যুত্থানের চেতনাবিরোধী আখ্যায়িত করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ...

২০২৬-১০-০২ ২৩:৪৫

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

রাজনীতি

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

২০২৬-১০-০২ ২২:৫৩

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

রাজনীতি

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির প্রধা...

২০২৬-১০-০২ ১৮:৪৫

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

রাজনীতি

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ই...

২০২৬-১০-০২ ১৪:৪৯