শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ভূমিধসে ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন

ভূমিধসে ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন

নেপাল-চীন সীমান্তবর্তী তিব্বতের গিরং এলাকায় ভূমিধসে ক্ষতিগ্রস্ত অঞ্চল পর্যবেক্ষণে ড্রোন উড়িয়েছে চীনের বিমানবাহিনী। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার এ তথ্য জানিয়েছে। পরে এ বরাতে বিবিসি খবর প্রকাশ করে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ পানি ও কাদার স্রোত আঘাত হানার দৃশ্য দেখা গেছে। আকস্মিক বন্যা ও ভূমিধসে ওই অঞ্চলের সড়ক, যোগাযোগ ও বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জরুরি সাড়া দেওয়ার পরিকল্পনা সক্রিয় করেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণে আরও আকাশপথে নজরদারি এবং জরুরি বিমানযোগে লোকজন ও সরঞ্জাম পরিবহনের পরিকল্পনা করা হচ্ছে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহারের জন্য পরিবহন বিমান, হেলিকপ্টার ও আরও ড্রোন প্রস্তুত রাখা হয়েছে।

নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মধ্যে চীনের পক্ষ থেকেও উদ্ধার তৎপরতা জোরদার করা হচ্ছে। সীমান্তের দুই পাশেই নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।

এদিকে নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ পর্যটকের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ৪৬৬ জন বিদেশি নাগরিক।

নেপাল পুলিশ বলেছে, নিখোঁজ বিদেশি পর্যটকরা ২৮টি দেশের নাগরিক। এছাড়া ১১৩ জন নিখোঁজ পর্যটক নেপালের নাগরিক।

নিখোঁজ বিদেশি পর্যটকদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫৪ জন রয়েছেন। যুক্তরাজ্যের নিখোঁজ নাগরিকের সংখ্যা ৩৩ জনে অপরিবর্তিত রয়েছে।

সূত্র: বিবিসি

আরও

বন্যাবিধ্বস্ত নেপালে উপদেষ্টা ও ৫ লাখ ডলার সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

বন্যাবিধ্বস্ত নেপালে উপদেষ্টা ও ৫ লাখ ডলার সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ভয়াবহ আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালের উত্তরাঞ্চলে ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করতে একজন দুর্যোগ মোকাবিলা উপদেষ্টা (ডিজাস্ট...

২০২৬-০৮-২৭ ০৯:৫৫

নেপালে আকস্মিক বন্যায় ১০৫ ভারতীয়সহ ৩৮৪ পর্যটক নিখোঁজ, নিহত বেড়ে ৯৫

আন্তর্জাতিক

নেপালে আকস্মিক বন্যায় ১০৫ ভারতীয়সহ ৩৮৪ পর্যটক নিখোঁজ, নিহত বেড়ে ৯৫

নেপাল ও তিব্বত সীমান্ত–সংলগ্ন হিমালয় অঞ্চলে প্রবল বন্যায় ৯৫ জনের প্রাণহানি ঘটেছে। আজ বুধবারের এই বন্যায় রাস্তাঘাট, সেতু...

২০২৬-০৮-২৬ ১৯:৫৭

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহত ২২, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহত ২২, নিখোঁজ ৩৮৪ পর্যটক

নেপালের রাসুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আজ (বুধবার, ২৬ আগস্ট এর আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। এখ...

২০২৬-০৮-২৬ ১৮:৫৯

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ১৪ হুথি যোদ্ধা নিহত

আন্তর্জাতিক

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ১৪ হুথি যোদ্ধা নিহত

লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনে বন্দরশহর হোদেইদায় হুথি গোষ্ঠীকে লক্ষ্য করে ঝটিকা অভিযান চালিয়েছে ইয়েমেনের সরকারি সশস্ত্র ব...

২০২৬-০৮-২৬ ০৯:০৯

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইন নিয়ে ট্রাম্পের নতুন দাবি

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইন নিয়ে ট্রাম্পের নতুন দাবি

হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমা থেকে সব মাইন সরানো বা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল...

২০২৬-০৮-২৫ ২৩:২৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের দিনই রাশিয়ায় গোপন সফরে সিআইএ প্রধান

আন্তর্জাতিক

ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের দিনই রাশিয়ায় গোপন সফরে সিআইএ প্রধান

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‌্যাটক্লিফ গোপনে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন। সেখানে তি...

২০২৬-০৮-২৫ ২২:৫০