বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভূমি সেবায় দালাল মুক্ত করতে এসিল্যান্ডের মতবিনিময়

ভূমি সেবায় দালাল মুক্ত করতে এসিল্যান্ডের মতবিনিময়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর সার্কেলের এসিল্যান্ড ফাইরুজ তাসনিম গত এক বছরে তাঁর দায়িত্ব পালনকালে ভূমি ব্যবস্থাপনা, সরকারি খাস জমি উদ্ধার, মোবাইল কোর্ট পরিচালনা, মিসকেইস নিষ্পত্তি ও নামজারি কার্যক্রমসহ বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেছেন। একই সঙ্গে সোনারগাঁ ভূমি অফিস ও কাঁচপুর সার্কেলকে দালালমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে তাঁর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।

মতবিনিময় সভায় ফাইরুজ তাসনিম বলেন, ভূমি অফিসে সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানি বা দালালের আশ্রয় নিতে বাধ্য না হন, সে বিষয়টি নিশ্চিত করতে তিনি কাজ করে যাচ্ছেন। সাধারণ সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে তিনি বলেন, যে কোনো সেবাগ্রহীতার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।

তিনি জানান, দায়িত্ব পালনকালে গত এক বছরে সরকারি প্রায় ১ হাজার ১৫০ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে, যা প্রায় সাড়ে ১১ একরের সমপরিমাণ। সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া গত এক বছরে প্রায় ৪০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে তিনি জানান, গত এক বছরে ৪৩২টি মিসকেইসের আদেশ ও নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে প্রায় ১৫ হাজার নামজারি আবেদন নিষ্পত্তি করা হয়। দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ভূমি সেবা নিশ্চিত করতে এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় তিনি তাঁর দায়িত্ব পালনের সময়কার বিভিন্ন ভালো-মন্দ অভিজ্ঞতাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন। ভূমি অফিসের সেবার মান আরও উন্নত করা, সাধারণ মানুষের হয়রানি কমানো এবং সরকারি সম্পত্তি রক্ষায় ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় স্থানীয় সাংবাদিকরা ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম, সাধারণ মানুষের ভোগান্তি, দালালদের দৌরাত্ম্য এবং ভূমি সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে এসিল্যান্ড ফাইরুজ তাসনিম বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি খাস জমি উদ্ধার ও অবৈধ দখল প্রতিরোধে প্রশাসনের চলমান কার্যক্রমকে স্বাগত জানান।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩