বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

ভিন্ন অভিজ্ঞতার মুখে বৈশাখ উদযাপন করলেন শবনম ফারিয়া

ভিন্ন অভিজ্ঞতার মুখে বৈশাখ উদযাপন করলেন শবনম ফারিয়া

বাংলা নববর্ষের প্রথম দিন আজ (১৪ এপ্রিল)। পহেলা বৈশাখ হচ্ছে বাঙালির প্রাণের উৎসব। দিনটিকে বর্ণিল আয়োজনে বরণ করে নিয়ে থাকেন বাঙালিরা। রমনা বটমূলে ছায়ানটের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বর্ষবরণ আয়োজন শুরু হয়। এছাড়া রাজধানীর চারুকলা ইনস্টিটিউট এলাকায় উৎসবটি ঘিরে তৈরি হয় বর্ণিল আবহ।

পহেলা বৈশাখকে শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও বরণ করে নিয়ে থাকেন। এ জন্য সাজসজ্জা থেকে শুরু করে আয়োজনের কমতি থাকে না। কিন্তু এবার বৈশাখে কিছুটা ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে চারটার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন এ অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘গত ৮ বছরে করোনা ছাড়া কেউ চারুকলা যাওয়া থেকে আমাকে আটকাতে পারেনি। বলা যায়, এটি আমার নববর্ষের একটা রিচুয়াল, কিন্তু এবার গেটে সিকিউরিটির জন‍্য আটকে দিলো।’

এ কারণে এবারের বৈশাখে কিছুটা মন খারাপ শবনম ফারিয়ার। কিন্তু এর জন্য দিনটিকে মোটেও নষ্ট করতে দেননি তিনি। বরং ঠিকই ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় ঘুরে বেরিয়ে বৈশাখের আমেজ খুঁজে নিয়েছেন। একইসঙ্গে রাস্তায় আঁকা আলপনায় উৎসবের রঙও খুঁজে পেয়েছেন এ তারকা।

এদিকে বৈশাখে শবনম ফারিয়ার সাজও বেশ আকর্ষণীয় ছিল। ডানা ফারহিনের হাতে আঁকা একটি বিশেষ শাড়ি পরে বের হয়েছিলেন তিনি, যেটি গত বছর তৈরি করা হলেও পরা হয়নি। এ কারণে এবার বৈশাখে সেই সুযোগ আর হাতছড়া করেননি অভিনেত্রী।

তবে এদিন চারুকলায় প্রবেশ করতে না পারার আক্ষেপ থাকলেও বৈশাখকে ঠিকিই নিজের মতো উদযাপন করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

আরও

বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন কাঙালিনী সুফিয়া, চাইলেন সাহায্য

বিনোদন

বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন কাঙালিনী সুফিয়া, চাইলেন সাহায্য

‘বুড়ি হইলাম তোর কারণে’ খ্যাত গানের শিল্পী কাঙালিনী সুফিয়া। গান‌ গে‌য়ে দেশ-বিদেশে সুনাম কুড়ালেও জীবনের শেষ বেলায় এসে চরম...

২০২৬-০৬-২৩ ২৩:৪৫

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

বিনোদন

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছরে...

২০২৬-০৬-২২ ২২:৫২

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

বিনোদন

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ সুমাইয়া শিমু। ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে করেছেন অসংখ্য নাটক। বড় পর্দাতেও কাজ করেছেন,...

২০২৬-০৬-২১ ১৩:০৫

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের...

২০২৬-০৬-২০ ১৮:০৪

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

বিনোদন

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন দীপা খন্দকার। একক, ধারাবাহিক নাটক কিংবা চলচ্চিত্র নানা মাধ্যমেই হাজির হচ্ছেন। এমন ফুরফুরে সম...

২০২৬-০৬-১৭ ২৩:১২