রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির পূর্ণাঙ্গ বিয়ের সাজে তার নতুন ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে কৌতূহল।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেন প্রভা। ছবিতে দেখা যায়, বাড়ির উঠানে সাজানো বিয়ের আসরে বসে আছেন তিনি। চারপাশে রঙিন কাগজের সাজসজ্জা, কলাগাছ এবং বিয়ের আনুষ্ঠানিকতার নানা উপকরণও ছিল।

ছবি প্রকাশের পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে—তবে কি বিয়ে করলেন প্রভা?

সে জল্পনার ইঙ্গিত মিলেছে অভিনেত্রীর ক্যাপশনেই। তিনি লিখেছেন, “আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।”

প্রভার এই বক্তব্যে ধারণা করা হচ্ছে, কোনো নতুন চরিত্রের প্রয়োজনে বধূর সাজে ধরা দিয়েছেন তিনি। তবে এটি কোন নাটক, সিনেমা বা অন্য কোনো কাজের অংশ—সে বিষয়ে এখনো কিছু জানাননি।

অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও নতুন দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভা। সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং শেষ হয়েছে। পাশাপাশি সরকারি অনুদানে নির্মিত ‘দুই পয়সার মানুষ’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি।

আরও

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর...

২০২৬-০৯-২৬ ১০:০২

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

বিনোদন

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

সিনেমার রুপালি পর্দা থেকে শুরু করে বিনোদনের রঙিন ভুবনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জয়জয়কার এখন বিশ্বজুড়ে চর্চার কেন্দ্...

২০২৬-০৯-২৫ ১২:০০

সম্পদ কমলেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ

বিনোদন

সম্পদ কমলেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ

এক বছরে আনুমানিক ২ হাজার ৪৯০ কোটি রুপি সম্পদ কমেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের। তবে সম্পদের এই পতন সত্ত্বেও ভারতের সবচেয়ে...

২০২৬-০৯-২৪ ১৮:১২