সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

 

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপপ্রতিভা এমন এক আলো, যেভাবেই হোক, তা বেরিয়ে আসেই। এই যেমন রিতেশ পাল; ১৯ বছরের তরুণ। জিতে নিলেন ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’-এর খেতাব। পুরস্কার হিসেবে পেলেন ১৫ লাখ রখুব সাধারণ পরিবারের ছেলে রিতেশ। একসময় ছিলেন নাপিত। মানুষের চুল-দাড়ি কাটতেন। সেই সেলুন থেকে নাচের চর্চা, আর এখন তিনি ভারতের ‘সেরা নাচিয়ে’। জীবন যেন স্বপ্নের মতোই বদলে গেল তার।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঘোষণা করা হয় ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’-এর বিজয়ী। এতে সবাইকে টপকে ট্রফি জিতে নেন ভারতের রায়পুরের তরুণ রিতেশ; সঙ্গে তার কোরিওগ্রাফার প্রতীক উটেকর। কয়েক মাসের প্রতিযোগিতায় বিভিন্ন ধাপে মুগ্ধতা ছড়িয়ে তারা সেরার স্বীকৃতি পেলেন।

 

গ্র্যান্ড ফিনালেতে রিতেশ ও প্রতীকের মুখোমুখি হন অন্য ফাইনালিস্ট দীপালি বোরকার, প্রথমেশ মানে, আনশিকা ধারা ও গীতাঞ্জলি মারওয়াহা। চূড়ান্ত পর্বের পরিবেশনা দেখার পর বিচারক কারিশমা কাপুর, জাভেদ জাফরি, গীতা কাপুর ও টেরেন্স লুইস বিজয়ী ঘোষণা করেন রিতেশকেই।

বিজয়ী হওয়ার পর এক বিবৃতিতে রিতেশ পাল বলেন, “নাচ সবসময়ই আমার ভালোবাসা। ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’ জেতা আমার স্বপ্নপূরণের মতো। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি সত্যিই ভাগ্যবান। কারিশমা ম্যাম, জাভেদ স্যার, গীতা মা ও টেরেন্স স্যারের দিকনির্দেশনার জন্য আমি কৃতজ্ঞ। বিশেষ করে গীতা মা আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। আর আমার কোরিওগ্রাফার প্রতীক উতেকর স্যারকে বিশেষ ধন্যবাদ, আমার ওপর বিশ্বাস রাখার জন্য এবং আমার এই যাত্রাকে নতুনভাবে গড়ে তোলার জন্য। সহপ্রতিযোগীদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। এই ট্রফি জয়ের ফলে প্রতিটি চ্যালেঞ্জই সার্থক মনে হচ্ছে।”

আরও

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর...

২০২৬-০৯-২৬ ১০:০২

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

বিনোদন

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

সিনেমার রুপালি পর্দা থেকে শুরু করে বিনোদনের রঙিন ভুবনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জয়জয়কার এখন বিশ্বজুড়ে চর্চার কেন্দ্...

২০২৬-০৯-২৫ ১২:০০